Saturday, May 9বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

বাংলাদেশী বংশোদ্ভুত আইরিশের ছবি পর্ণ সাইটে

বার্তা প্রতিনিধি: বহিবিশ্বের পাশাপাশি এবার পর্ণ ছবিতে বাংলাদেশী বংশোদ্ভুত। তবে সত্যি নাকি। বিস্মিত বাংলাদেশি বংশোদ্ভূত আইরিশ মডেল, অভিনেত্রী শাহিরা বেরি। তার নগ্ন ছবিতে ইন্টারনেট সয়লাব। এমনকি পর্ন সাইটগুলোতে হরহামেশাই দেখা যাচ্ছে তার টপলেস বা উন্মুক্ত বক্ষের ছবি। এতে শাহিরার মাথায় হাত উঠেছে। তিনি তো কখনও এমন পোজ দেননি। কোনো সাইটকে এমন ছবি সরবরাহ করেননি। কোনো সাইট তার কাছে অনুমতি চায়নি। অবশেষে যাচাই করে তিনি যা বুঝলেন তা হলো, ওই ছবিগুলো তার নয়। তার দেহের সঙ্গে অন্য নারীর উন্মুক্ত স্থানগুলো কম্পিউটারের কারসাজির মাধ্যমে যুক্ত করে দেওয়া হয়েছে। এ নিয়ে পশ্চিমা বিশ্ব গত কিছুদিন ধরেই সরগরম।

Thank you for reading this post, don't forget to subscribe!

উল্লেখ্য, ২০১৩ সালে বিখ্যাত প্লেবয় ম্যানসনে হিউ হেফনারের আমন্ত্রণে গিয়ে রীতিমতো ঝড় তুলে ফেলেছিলেন এই শাহিরা। তাকে তখন প্লেবয় ম্যাগাজিনের জন্য পোজ দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছিল। কিন্তু তিনি বুড়ো প্রেমিক হিউ হেফনারের নৈশভোজে যোগ দিলেও তার শেষ টোপটি গেলেননি। এই শাহিরার নামডাক এখন দেশে-বিদেশে সর্বত্র ছড়িয়ে পড়েছে। সব মিডিয়ায় তাকে নিয়ে রিপোর্ট। বাংলাদেশ, ফিলিপাইন, যুক্তরাষ্ট্র, মেক্সিকো, যুক্তরাজ্য সহ অনেক দেশের মিডিয়া তাকে নিয়ে নিয়মিত সংবাদ প্রকাশ করছে। বর্তমানে তিনি ব্যস্ত রয়েছেন সিনেমায় অভিনয়, গানে পারফর্ম করা নিয়ে। এক বছরের বেশি সময় অবস্থান করছেন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে। সেখানে তিনি সম্প্রতি কাজ করেছেন গায়িকা ক্রিস্টিনা মিলিয়ানের সঙ্গে।

আয়ারল্যান্ডের অনলাইন গস খবর দিয়েছে যে, শাহিরা বেরি বসবাস করতেন সে দেশের গ্যালওয়েতে। এ জন্য তাকে স্থানীয়রা গ্যালওয়ে বিউটি নামেও অভিহিত করে থাকেন। তিনি ওই সাইটকে বলেছেন, সম্প্রতি আমি গুগলে গিয়ে আমার নাম লিখে সার্চ দিলাম। উদ্দেশ্য আমাকে নিয়ে কোথাও কিছু লেখা হয়েছে কিনা। কিন্তু আমি যা দেখলাম তাতে চোখ ছানাবড়া হয়ে গেল। হায় হায় কম্পিউটারের স্ক্রিনে ভেসে উঠলো আমার অসংখ্য ছবি। কিন্তু সে ছবিগুলো আমার নয়। আমার ছবি কম্পিউটারের কারসাজি করে নগ্ন ছবি বানানো হয়েছে। তা আবার পোস্ট করা হয়েছে পর্ন সাইটগুলোতেও। প্রথমবার ছবিগুলো দেখলে মনে হতে পারে এটি আমার ছবি। কিন্তু না। কোথাও কোথাও একেবারে বিবস্ত্র করে উপস্থাপন করা হয়েছে। আমি দৃঢ়তার সঙ্গে বলছি এ ছবিগুলো আমার নয়। আমি মডেলিংয়ে যে ছবি তুলে থাকি তা আমার ফেসবুকে পোস্ট করে দেই।

এ বিষয়ে আবার প্লেবয় ম্যানসন নিয়মিত তাকে বলে থাকে, তার ছবি যেহেতু আগে থেকেই ইন্টারনেটে পাওয়া যায়, লোকজন ব্যবহার করে এ নিয়ে তার আহত হওয়ার কিছু নেই। তবে এবার শাহিরা অনেকটা শঙ্কিত। কারণ, তিনি ভবিষ্যতে নতুন কোনো প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করতে গেলে তারা তাকে পর্ন তারকা ভেবে বসতে পারে। এ বিষয়ে শাহিরা নিজেই বলেন, দুর্ভাগ্যজনক হলো এতে আমি কাঁদবো না। কারণ, এর আগে কিছু মানুষ আমার নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে আমার পরিচয় ব্যবহার করেছে। ডেটিং দেওয়া সাইটগুলোতে ব্যবহার করেছে। কিন্তু আমার ভয় হলো, কেউ যদি গুগলে গিয়ে আমাকে সার্চ করে এই ছবিগুলো পায় তাহলে তারা তো আমাকে পর্ন তারকা ভেবে বসতে পারেন। এতে আমার প্রতি অনেক মানুষের ঘৃণা জন্মাতে পারে। তবে আইরিন তার সততা পিরে পেতে চান।

সুত্র: কালের কন্ঠ

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *