Saturday, May 9বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

গ্রেনেড হামলার দুজন আসামীর আত্নসমর্পন, কারাগারে প্রেরন

শাকিল আহমেদ, বার্তা প্রতিনিধি। গ্রেনেড হামলার দুজন আসামী আত্নসমর্পন করলে আদালত তাদের কারাগারে প্রেরনের নির্দেশ দেন। ভয়াল গ্রেনেড হামলার সাজাপ্রাপ্ত আসামীরা আজও দিব্বি ঘুরে বেড়াচ্ছে। ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের মহাসমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় মতিঝিল থানায় করা মামলায় ২ বছর করে সাজাপ্রাপ্ত আসামি তৎকালীন ডিএমপির সাবেক ডিসি (পূর্ব) ওবায়দুর রহমান ও ডিএমপির সাবেক ডিসি (দক্ষিণ) খান সাঈদ হাসানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

Thank you for reading this post, don't forget to subscribe!

সোমবার ঢাকার ১নং অস্থায়ী দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নুর উদ্দিনের আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে তারা জামিনের আবেদন করেন। আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সোমবার শুনানি শেষে আদালত খান সাঈদ হাসান ও ওবায়দুর রহমানের জামিনের আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠান। গত বছরের ১০ অক্টোবর ঘোষিত এই মামলার রায়ে তাদের দুই বছর করে সাজা হয়।

১০ অক্টোবর সাবেক কেন্দ্রীয় কারাগারের পাশে অবস্থিত ঢাকার ১নং অস্থায়ী দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নুর উদ্দিন হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনের মৃত্যুদণ্ডের আদেশ দেন। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেয়া হয়। আরো সাজাপ্রাপ্ত আসামীদের খুজে বের করতে কাজ করে আইন শৃংখলা রক্ষকারী বাহীনি।
সূত্র: প্রতিদিনের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *