Tuesday, July 28বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

আজকের শিরোনাম

আইটি খাতে বাংলাদেশের রপ্তানি ১০০ কোটি মার্কিন ডলারও বেশী, জয়

আইটি খাতে বাংলাদেশের রপ্তানি ১০০ কোটি মার্কিন ডলারও বেশী, জয়

অনলাইন নিউজ, আজকের শিরোনাম, জাতীয়, ব্যবসা বানিজ্য, সমগ্র বাংলাদেশ, সম্প্রতি সংবাদ
মাহমুদুল হাসান- চট্রগ্রাম প্রতিনিধি : বাংলাদেশে প্রতি বছরের ন্যায় এবারও বিআইসিসি হলে তিন দিনব্যাপী ডিজিটাল বাংলাদেশ মেলার উদ্বোধন করেন সজীব ওয়াজেদ। বিআইসিসি হলে তিন দিনব্যাপী ডিজিটাল বাংলাদেশ মেলার উদ্বোধন করেন সজীব ওয়াজেদ। বাংলাদেশের প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় আজ বৃহস্পতিবার আশাবাদ ব্যক্ত করে বলেন, দেশের তথ্যপ্রযুক্তি (আইটি) খাতটি খুব দ্রুত সম্প্রসারিত হওয়ায় এই খাতের আয় খুব অল্প সময়ের মধ্যেই গার্মেন্টস খাতের আয়কে ছাড়িয়ে যাবে। বাংলাদেশের রাজধানী ঢাকায় বিআইসিসি হলে তিন দিনব্যাপী ডিজিটাল বাংলাদেশ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সজীব ওয়াজেদ জয় এ কথা বলেন। প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা জয় বলেন, ‘আজ অফিশিয়াল রেকর্ড অনুযায়ী আইটি খাতে বাংলাদেশের রপ্তানি ১০০ কোটি মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। আমি বিশ্বাস করি, খুব অল্প সময়ের মধ্যে আমাদের প্রযুক্তি খাতের রপ্তানি গার্মেন...
চট্টগ্রাম সিআরবি থেকে ১৫ কোটি টাকার কোকেনসহ এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব

চট্টগ্রাম সিআরবি থেকে ১৫ কোটি টাকার কোকেনসহ এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব

অনলাইন নিউজ, অপরাধ জগত, আজকের শিরোনাম, জাতীয়, সম্প্রতি সংবাদ
মাহমুদুল হাসান- চট্রগ্রাম প্রতিনিধি : চট্রগ্রাম নগরীর কোতোয়ালী থানার সিআরবি এলাকা থেকে ১৫ কোটি টাকার কোকেইনসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছেন র‌্যাপিড একশান ব্যাটেলিয়ান (র‌্যাব-৭)। আটককৃত ব্যক্তির নাম মো. বখতেয়ার হোসেন (৩২)। র‌্যাবের দাবি, বখতেয়ার একজন মাদক ব্যবসায়ী। বুধবার (১৫ জানুয়ারি) দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়। বখতেয়ার রাউজান এলাকার জুইপাড়ার জাফর আহমদের ছেলে। বর্তমানে সে আগ্রাবাদের হাজিপাড়ায় থাকে। র‌্যাব-৭’র সহকারি পুলিশ সুপার কাজী মোহাম্মদ তোরেক আজিজ বলেন, ‘গোপন সূত্রে খবর পায় সিআরবি এলাকায় টাইগারপাসের কাছাকাছি মাদক ব্যবসায়ীরা মাদক লেনদেন করবে। এই তথ্যের ভিত্তিতে আমরা আগে থেকেই ওই এলাকায় অবস্থান নিই। ওই সময় এক ব্যক্তিকে ব্যাগ হাতে দাড়ানো দেখে সন্দেহ হলে তাকে আটক করি। পরে তার ব্যাগ তল্লাশি করে ৮২০ গ্রাম কোকেন উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ১৫ কোটি টাকা। প্রাথমিক জ...
চট্টগ্রাম ইপিজেড চৌধুরী মার্কেটে রূপসা কিং গ্রুপে অভিযান ৮ কোটি ৪২ লাখ টাকা জব্দ আটক ৩

চট্টগ্রাম ইপিজেড চৌধুরী মার্কেটে রূপসা কিং গ্রুপে অভিযান ৮ কোটি ৪২ লাখ টাকা জব্দ আটক ৩

অনলাইন নিউজ, অনুসন্ধানী, আজকের শিরোনাম, জাতীয়, সম্প্রতি সংবাদ
বার্তা প্রতিনিধি: চট্টগ্রাম ইপিজেড এলাকার চৌধুরী মার্কেটে রূপসা কিং গ্রুপ নামে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৮ কোটি ৪২ লাখ টাকা জব্দ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। এ সময় ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান মজিবুর রহমান উপস্থিত না থাকায় সেখানে কর্মরত তিন ব্যক্তিকে আটক করে নিয়ে গেছে ডিবি। গত মঙ্গলবার বিকেল ৩টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) অভিযান শুরু করে বুধবার (১৫ জানুয়ারি) অভিযান শেষে জব্দ করা ৮ কোটি ৪২ লাখ টাকা ইপিজেড থানা পুলিশের হেফাজতে দেওয়া হযেছে এবং জিজ্ঞাসাবাদের জন্য আটক তিনজনকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ সূত্র। আটক তিনজন হলো- মুছা হাওলাদার (৩৯), মো. রাসেল হাওলাদার (৩৫) ও মো. গোলাম ফয়সাল (৩৪)। তারা রূপসা মাল্টিপারপাস প্রতিষ্ঠানের কর্মকর্তা বলে জানিয়েছে পুলিশ। এদিকে পুলিশ সূত্র জানিয়েছে, ঢাকার ফকিরাপুলে র...
মাত্র ২ হাজার টাকা ঘর ভাড়ার জন্য রাত দুপুরে গণধর্ষন, আটক ১

মাত্র ২ হাজার টাকা ঘর ভাড়ার জন্য রাত দুপুরে গণধর্ষন, আটক ১

অনলাইন নিউজ, অপরাধ জগত, আজকের শিরোনাম, সমগ্র বাংলাদেশ
বার্তা প্রতিনিধি: এবার অভিনব কায়দায় ধর্ষনের অভিযোগ। মাত্র ২ হাজার টাকার জন্য রাত দুপুরে ঘরে ঢুকে ৩ জনে মিলে ধর্ষন করে এক গার্মেন্ট কর্মীকে। রাজধানীর আশুলিয়ায় বাসাভাড়া পরিশোধ করতে না পারায় স্বামীকে আটকে রেখে গার্মেন্টস শ্রমিক এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রধান অভিযুক্ত বাড়ির মালিক মো. কালামকে পুলিশ গ্রেপ্তার করলেও বাকিরা পলাতক রয়েছে। পুলিশের দেওয়া তথ্য মতে, গত মঙ্গলবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। গতকাল বুধবার ভুক্তভোগী নারী থানায় মামলা দায়ের করেছেন। ধর্ষণের শিকার ওই গৃহবধূর অভিযোগ, তিনি মো. কালামের বাড়ির একটি কক্ষে ভাড়া থেকে ডিইপিজেডের একটি পোশাক কারাখানায় কাজ করেন। গতকাল রাতে পরিবহন চালক স্বামী ও তিনি নিজ কক্ষেই ছিলেন। রাত ১২টার দিকে বাড়ির মালিক কালাম ও তার পাঁচ সঙ্গী বাসায় আসেন। এ সময় তারা ডিসেম্বর মাসের ২ হাজার টাকা বকেয়া ভাড়া চান। ওই গৃহবধূর অভিযোগ, কারখানায় ...