Tuesday, July 28বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

আজকের শিরোনাম

পশ্চিমবঙ্গের এক সবজি বিক্রেতা লটারীর টিকিটে কোটিপতি

পশ্চিমবঙ্গের এক সবজি বিক্রেতা লটারীর টিকিটে কোটিপতি

আজকের শিরোনাম, বিশ্ব সংবাদ, সম্প্রতি সংবাদ
ভারতের বিভিন্ন অঙ্গরাজ্যে লটারি চলছে। সেখানে পর পর কয়েকদিনে বেশ ক’জন কোটিপতি বনে গেছেন এই লটারির কৃপায়। এবার ডাস্টবিনে ফেলে দেওয়া লটারির টিকিটে পাওয়া গেল এক কোটি টাকা। আর এতে রাতারাতি কোটিপতি হয়ে গেলেন পশ্চিমবঙ্গের এক সবজি বিক্রেতা। নতুন বছরে নাগাল্যান্ড রাজ্য লটারির ৬ টাকা মূল্যের ৫টি টিকিট কেনেন ভাঙড়ের কাশীপুরের সর্দারপাড়ার বাসিন্দা সাদেক মোল্লা। সেই টিকিটে রাতারাতি কোটিপতি হয়েছেন তিনি। ঘটনাটি গত ২ জানুয়ারির। তাকে দেখতে ভিড় করছে পাশপাশের বহু মানুষ। এই খবরে স্থানীয় লটারির দোকানে বিক্রি বেড়ে গেছে বহুগুণ। গত বৃহস্পতিবার বাড়ি ফেরার পথে দমদমের কাঠগোলা এলাকা থেকে নাগাল্যান্ড রাজ্য লটারি ৫টি টিকিট কেনেন সাদেক। পরে বিক্রেতার কাছে লটারির ফলাফল জানতে চান। পুরস্কার পাননি বলেই শোনেন। পরে কাশীপুরের টিকিটের দোকানে গিয়েও ফলাফল জানতে না পেরে টিকিট ডাস্টবিনে ফেলে বাড়ি ফেরেন সাদেক। পর দিন ওই টিক...
কিংবদন্তি নায়িকা সুচিত্রা সেনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

কিংবদন্তি নায়িকা সুচিত্রা সেনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

আজকের শিরোনাম, বিনোদন
বার্তা প্রতিনিধি: উপমহাদেশের বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়িকা সুচিত্রা সেনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। ২০১৪ সালের ১৭ জানুয়ারি কলকাতার বেলভিউ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মহা নায়িকা সুচিত্রা সেন ১৯৩১ সালের ৬ এপ্রিল পাবনায় জন্মগ্রহণ করেন। পাবনা শহরের গোপালপুর মহল্লার হীমসাগর লেনের একতলা পাকা পৈতৃক বাড়িতে সুচিত্রা সেনের শৈশব-কৈশোর কেটেছে। শহরের মহাকালী পাঠশালায় পড়ালেখা শেষ করে সুচিত্রা সেন স্থানীয় পাবনা বালিকা বিদ্যালয়ে নবম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেছেন। ১৯৪৭ সালে দেশ ভাগের কয়েক মাস আগে তার বাবা করুণাময় দাসগুপ্ত সপরিবারে ভারত পাড়ি দেন। ১৯৫২ থেকে ১৯৭৮ সাল পর্যন্ত সুচিত্রা সেন বাংলা ও হিন্দি মিলিয়ে ৬৩টি সিনেমাতে অভিনয় করেছেন। উত্তম কুমারের সঙ্গে জুটি হয়ে উপমহাদেশে ব্যাপক আলোড়ন তোলেন তিনি। ১৯৭৮ সালে উত্তম কুমার মারা গেলে অভিনয় বন্ধ করে দেন। সুচিত্রা সেনের মৃত্যুবার্ষিকী উপলক্...
মুসলিম জামায়েতের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু আজ ১৭ই জানুয়ারী

মুসলিম জামায়েতের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু আজ ১৭ই জানুয়ারী

অনলাইন নিউজ, আজকের শিরোনাম, জাতীয়, সম্প্রতি সংবাদ
বার্তা প্রতিনিধি: বাংলাদেশের অনুষ্ঠিত বিশ্বের দ্বিতীয় মুসলিম জামায়েত ঢাকা অদুরে টঙ্গীর তুরাগ নদের তীরে আজ শুক্রবার শুরু হয়েছে তাবলিগ জামাতের ৫৫তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। তাবলিগ জামাতের শীর্ষ মুরুব্বি ভারতের মাওলানা মুফতি শেহজাদের আ’ম বয়ানের মধ্যদিয়ে শুরু হয় মাওলানা সাদ কান্ধলভী অনুসারিদের ইজতেমা। দ্বিতীয় পর্বের ইজতেমাকে সামনে রেখে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নেমেছে। আজ ইজতেমা ময়দানে দেশের বৃহত্তম জুমার জামাত অনুষ্ঠিত হবে। বাংলাদেশের মাওলানা মোশারফ হোসেন জুমার জামাতের ইমামতি করবেন বলে জানা গেছে। আগামী ১৯ জানুয়ারি দুপুরে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে ইজতেমা শেষ হবে। দ্বিতীয় পর্বে শতাধিক দেশের প্রায় ১০-১২ হাজার বিদেশি মেহমান আখেরি মোনাজাতে অংশগ্রহণ করবেন বলে আয়োজক কমিটির মুরুব্বিরা আশা করছেন। ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও কাশ্মীর থেকে সর্বোচ্চ সংখ্যক মুসল্লি ময়দানে অবস্থান নিয়েছেন বলে জানা...
দেশের সকল কোচিং সেন্টার ১ মাস বন্ধ থাকবে, শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি

দেশের সকল কোচিং সেন্টার ১ মাস বন্ধ থাকবে, শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি

অনলাইন নিউজ, আজকের শিরোনাম, জাতীয়, সম্প্রতি সংবাদ
বার্তা প্রতিনিধি: এই বছরের শুরুতে এসএসসি ও সমমানের পরীক্ষাকে সামনে রেখে শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি ২৫ জানুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। গত বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে এসএসসি ও সমমান পরীক্ষার আইনশৃঙ্খলা নিরাপত্তা সংক্রান্ত কমিটির সভা শেষে ডা. দীপু মনি এই নির্দেশনা দেন। তিনি এসময় পরীক্ষার নানা তথ্য তুলে ধরেন। তিনি বলেন এই সময় কোন কোচিং সেন্টার খোলা থাকলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হইবে। কারন ইতিপূর্বে কোচিং সেন্টারের মাধ্যমেই প্রশ্নপত্র পাশের অভিযোগ উঠেছে। শিক্ষামন্ত্রী বলেন, ‘এবার এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন অংশগ্রহণ করবে। তার মধ্যে ১০ লাখ ২২ হাজার ৩৩৬ জন ছাত্র ও ১০ লাখ ২৩ হাজার ৪১৬ জন ছাত্রী রয়েছে। এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজন করতে মাসব্যাপী দেশের সব কোচিং সেন্টার বন্ধ ...