Tuesday, July 28বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

আজকের শিরোনাম

সিলেটে সতিনের মেয়েকে ফাঁসাতে গিয়ে এস আই লতিফ আমার হাত কতটুকু লম্বা তোরা কেন প্রধানমন্ত্রীও জানেন না

সিলেটে সতিনের মেয়েকে ফাঁসাতে গিয়ে এস আই লতিফ আমার হাত কতটুকু লম্বা তোরা কেন প্রধানমন্ত্রীও জানেন না

Blog, অনলাইন নিউজ, অপরাধ জগত, আজকের শিরোনাম, জাতীয়, সম্প্রতি সংবাদ
সিলেটে সতিনের মেয়েকে ফাঁসাতে গিয়ে বাড়িতে গিয়ে তিন কলেজছাত্রীকে অকথ্য ভাষায় গালাগাল ও তাদের ইয়াবা দিয়ে জেলে ঢোকাবেন বলে হুমকি দিয়েছেন সিলেটের বিশ্বনাথ থানা পুলিশের এসআই আব্দুল লতিফ। সিলেটের পুলিশ সুপার বরাবর এমন লিখিত অভিযোগ দিয়েছেন রাহেলা বেগম (৪৫) নামের এক নারী। অভিযোগপত্রে রাহেলা বেগম লিখেছেন, এসআই আব্দুল লতিফ তাদের হুমকি দিতে গিয়ে বলেছেন, ‘আর আমার হাত কতটুকু লম্বা তোরা কেন প্রধানমন্ত্রীও জানেন না ’ সূত্র জানায়, অভিযোগকারী রাহেলা বেগম উপজেলা সদরের পাশ্ববর্তী জানাইয়া গ্রামের আশিক আলীর প্রথম স্ত্রী। গত রোববার দুপুরে সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন বরাবরে এসআই আব্দুল লতিফের বিরুদ্ধে দেয়া অভিযোগপত্রে রাহেলা বেগম লিখেছেন, ’গত বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) আমার সতিন মনোয়ারা বেগমের (৪০) দেয়া একটি অভিযোগ তদন্তে বাড়িতে গিয়ে এসআই আব্দুল লতিফ আমার কলেজে পড়ুয়া তিন মেয়েকে হুমকি দেন।’...
জামালপুরের পর এবার দিনাজপুরের ডিসির বিরুদ্ধে নারী হননের অভিযোগ

জামালপুরের পর এবার দিনাজপুরের ডিসির বিরুদ্ধে নারী হননের অভিযোগ

অনলাইন নিউজ, অনুসন্ধানী, আজকের শিরোনাম, জাতীয়, সম্প্রতি সংবাদ
বার্তা প্রতিনিধি: আবারো কোন উচ্চপ্রর্যায়ের কোন ব্যাক্তির বিরুদ্ধে। জামালপুরের পর এবার দিনাজপুরের জেলা প্রশাসক (ডিসি) মাহমুদুল আলমের বিরুদ্ধে এক নারীর সঙ্গে আপত্তিকর সম্পর্কে জড়ানোর অভিযোগ উঠেছে। সম্প্রতি এক ভিডিও বার্তায় ডিসির সঙ্গে নিজের অনৈতিক সম্পর্কের তথ্য ফাঁস করেছেন ওই নারী। ভিডিওটি এরইমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিও বার্তায় ওই নারী দাবি করেছেন, ডিসি মাহমুদুল আলম নানা প্রলোভন দেখিয়ে তার সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তুলেন। সেই ফাঁদে পা দিয়ে সংসার ভেঙেছে তার। ওই নারী আরও দাবি করেন, জামালপুরের ডিসির নারী কেলেঙ্কারী ফাঁস হওয়ার পর তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন দিনাজপুরের ডিসি মাহমুদুল। ঘটনা জানাজানি হলে, হত্যার হুমকিও দেয়া হয় বলে অভিযোগ তার। নিপীড়নের শিকার হওয়া ওই নারী এক মুক্তিযোদ্ধার সন্তান। তিনি সোশ্যাল মিডিয়ায় ডিসির বিরুদ্ধে এই অভিযোগ করার পর দিনাজপুরে তোলপাড় শ...
ক্যাসিনো ব্যবসায়ী এনু ও রুপন ভূঁইয়া বিদেশে পালাতে গিয়ে ধরা পুলিশের হাতে

ক্যাসিনো ব্যবসায়ী এনু ও রুপন ভূঁইয়া বিদেশে পালাতে গিয়ে ধরা পুলিশের হাতে

অনলাইন নিউজ, আজকের শিরোনাম, জাতীয়
বার্তা প্রতিনিধি: বিদেশে পাড়ি দেয়ার পরিকল্পনা ছিল মতিঝিলের ক্যাসিনো ব্যবসার মূলহোতা এনামুল হক ওরফে এনু ভূঁইয়া এবং রুপন ভূঁইয়া। তারা ভুয়া পাসপোর্ট ব্যবহার করে বিদেশে যাওয়ার চেষ্টায় ছিলেন। এই তথ্য জানিয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি। সোমবার দুপুরে সংবাদ সম্মেলন করে এসব কথা জানান সিআইডির ডিআইজি ইমতিয়াজ আহমেদ। তিনি বলেন, ক্যাসিনোবিরোধী অভিযান শুরু হওয়ার পরই তারা কক্সবাজার গিয়ে আত্মগোপন করে থাকে। সেখান থেকেই তারা ভুয়া পাসপোর্ট বানিয়ে বিদেশে পাড়ি দেয়ার পরিকল্পনা করেন। প্রথমে মিয়ানমার, ভারত; সর্বশেষ নেপাল যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। গেণ্ডারিয়ার এ দুই ত্রাসকে ধরার বিষয়ে ডিআইজি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার কেরানীগঞ্জ থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকালে তাদের কাছ থেকে আনুমানিক ৪০ লাখ টাকা পাওয়া যায়। প্রসঙ্গত গত বছরের অক্টোবরে ক্যাসিনোবিরোধী অভিযানে আইনশৃঙ্খ...
বিশ্ব ইজতেমার ১ম পর্বের মোনাজাতে অংশ নিতে টঙ্গীর তুরাগতীরে লাখ মুসুল্লির ঢল

বিশ্ব ইজতেমার ১ম পর্বের মোনাজাতে অংশ নিতে টঙ্গীর তুরাগতীরে লাখ মুসুল্লির ঢল

অনলাইন নিউজ, আজকের শিরোনাম, জাতীয়
বার্তা প্রতিনিধি: বিশ্বের দ্বিতীয় মুসলিম জামায়াতের বাংলাদেশে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আজ আখেরি মোনাজাত। ১ম পর্বের এই মোনাজাতে অংশ নিতে টঙ্গীর তুরাগতীরে লাখ লাখ মুসল্লির ঢল নেমেছে । গত শুক্রবার থেকে শুরু হওয়া রোববার (১২ জানুয়ারি) বেলা ১১টা থেকে ১২টার মধ্যে অনুষ্ঠিত হবে আখেরি মোনাজাত। মোনাজাত অনুষ্ঠিত হবে। মোনাজাত পরিচালনা করবেন কাকরাইল জামে মসজিদের খতিব ও তাবলীগ জামাতের কেন্দ্রীয় শূরা সদস্য হাফেজ মাওলানা জুবায়ের আহমেদ। কনকনে শীত আর ঘন কুয়াশার মধ্যেই দলে দলে আসছেন মুসল্লিরা। গত ৩ দিনে মাঠ ছাপিয়ে নদীর পাড়, আশেপাশের রাস্তায় অবস্থান নিয়েছিলেন মুসল্লিরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ভিড়। বাড়তি মুসল্লির চাপ সামলাতে হিমশিম খাচ্ছে আয়োজকরা। বিশ্ব ইজতেমায় আসা মুসল্লিদের পদচারণায় মুখর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, টঙ্গী ঘোড়াশাল ও কামারপাড়া সড়ক। এছাড়া আশপাশের অন্য সব সড়কেই বাড়তি যানবাহন দেখ...