Friday, July 24বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

শ্লিলতার কারনে অনেক কিছু হারাতে বসলেন নায়িকা সানাই

বার্তা প্রতিনিধি: সাম্প্রতিক সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যাপক খোলামেলা ও অশ্লীল অঙ্গভঙ্গির ছবি ও ভিডিও ছাড়ার কারণে বেশ নিন্দিত ও সমালোচিত উঠতি মডেল সানাই মাহাবুব। আর এবার তাকে এর ফলাফল ভুগতে হলো।

Thank you for reading this post, don't forget to subscribe!

তার বর্তমান বিতর্কিত ইমেজের কারণে ‘প্রতিশোধ’ ও ‘প্রতীক্ষা’ নামে দুই চলচ্চিত্র থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন ছবি দুটির পরিচালক মোস্তাফিজুর রহমান বাবু।

তবে পরিচালকের বিরুদ্ধে সানাইয়ের পাল্টা অভিযোগ, ছবির প্রযোজক না পাওয়ায় ছবির নির্মাণ কাজই আটকে আছে।

২০১৭ সালের শেষের দিকে একসঙ্গে দুটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হন সানাই; ছিলেন মহরতেও। এতে তার বিপরীতে অভিনয়ের কথা ছিল চিত্রনায়ক সাইমনের। কিন্তু শুটিং শুরুর আগেই বাদ পড়তে হলো সানাইকে।

বাবু বলেন, “ওর সাম্প্রতিক কর্মকাণ্ড দেখে আমার পরিবারের লোকজন ওকে নিয়ে কাজ না করার অনুরোধ করছে। এই পরিস্থিতিতে ওকে নিয়ে কাজ করা সম্ভব না।”

এদিকে সানাইর অভিযোগ, “উনি প্রযোজক পাচ্ছেন না বলে ছবিটি হচ্ছে না। তিনি ছবিটা তৈরিতে ব্যর্থ। এখন আমার উপর দোষ চাপাচ্ছে কি না সেটা দেখতে হবে।”

এদিকে সম্প্রতি একটি মিউজিক ভিডিও নিয়ে হাজির হলেন সানাই। ‘প্রেমের নেশায়’ নামে গানের ভিডিওতে তার বিপরীতে রয়েছেন আনান।

এ গানটিতে কণ্ঠ দিয়েছেন স্ম্যাক আজাদ। গানটির কথা লিখেছেন সোহেল মাসুদ এবং সুর ও সংগীত করেছেন রেজওয়ান শেখ। তবে সানাই জানান তিনি আবারো তার ক্যারিয়ারে ফিরে এসে ভাল ছবি উপহার দিবেন দর্শকদের।

সূত্র: ভোরের পাতা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *