
প্রিয় মডেল-অভিনেত্রী প্রভা ভীষণ চাপাবাজ । সব কিছুতে একটু বেশি বেশি। না, ব্যক্তি প্রভার কথা বলা হচ্ছে না। আজ থেকে চ্যানেল আইয়ে প্রচার শুরু হচ্ছে ধারাবাহিক নাটক ‘গোল্ডেন ভাই’।
Thank you for reading this post, don't forget to subscribe!এই নাটকে চাপাবাজ চরিত্রে দেখা যাবে এই অভিনেত্রীকে। প্রভা ছাড়াও নাটক আরো অভিনয় করেছেন তারিক আনাম খান ও আফরান নিশো। ধারাবাহিকটি নির্মাণ করেছেন আবু হায়াত মাহমুদ।
এদিকে এই সময়ে একক নাটক ও টেলিছবিতেই এই অভিনেত্রীর ব্যস্ততা। নির্মাতা ও দর্শকদের কাছে ছোট পর্দায় দারুণ গ্রহণযোগ্যতা রয়েছে তার।
ছোট পর্দার কাজ প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, কাজের ক্ষেত্রে বরাবরই নিজের পছন্দকে গুরুত্ব দিয়ে থাকি। গল্প ও চরিত্র পছন্দ না হলে সেই কাজ করি না। গল্পে চরিত্রের ছন্দপতনের কারণে চুক্তিবদ্ধ হওয়া কাজ ছেড়ে দিয়েছেন বলেও জানান তিনি। প্রভার ভাষ্য, কোয়ান্টিটি না, আমি কোয়ালিটিতে বিশ্বাসী। আর ভালো কাজের মধ্য দিয়েই দর্শকের মনে সবসময় থাকতে চাই
সুত্র: ভোরের পাতা

