Friday, April 17বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

রিফাত হত্যায় মিন্নি সহ ৬ আসামীর ফাঁসীর আদেশ

বরিশাল বার্র্ত: বাংলাদেশে দিবালোকে প্রকাশ্যে হাজারো লোকের সামনে গত বছরের ২৬ জুন সকালে বরগুনা সরকারি কলেজের সামনে বন্ড বাহিনী কুপিয়ে হত্যা করে রিফাত শরীফকে। ওই হত্যাকাণ্ড সারা দেশকে নাড়িয়ে দিয়েছিল। বন্ড বাহিনীর হোতা নয়ন বন্ড ও অন্যরা প্রকাশ্যে রাম দা দিয়ে শাহনেওয়াজ রিফাতকে (রিফাত শরীফ) কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় মিন্নিকে আসামিদের রামদার মাঝখানে দাঁড়িয়ে বারবার আটকানোর চেষ্টা করতে দেখা যায়। চিকিৎসাধীন অবস্থায় ওই দিন বিকেলেই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন রিফাত শরীফ।

Thank you for reading this post, don't forget to subscribe!

রিপাতকে হত্যার পরদিন ২৭ জুন রিফাতের বাবা মো. আবদুল হালিম দুলাল শরীফ বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫-৬ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ একে একে গ্রেফতার করে এজাহারভুক্ত আসামিদের। রিফাতের ওপর হামলার ছয়দিন পর ২ জুলাই ভোর রাতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন এ মামলার আলোচিত প্রধান আসামি সাব্বির আহমেদ নয়ন ওরফে নয়ন বন্ড। পরে ভিডিও, অডিওসহ বিভিন্ন ডকুমেন্ট ও সাক্ষ্যের মাধ্যমে এ মামলার সাক্ষী মিন্নিকে হত্যার ঘটনার মূল পরিকল্পনাকারী হিসেবে অভিহিত করা হয়। সাক্ষী থেকে আসামি হয়ে যান মিন্নি।

এদিকে রিফাত হত্যাকাণ্ডের দুই মাস ছয়দিন পর গত বছরের ১ সেপ্টেম্বর বিকেলে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২৪ জনকে অভিযুক্ত করে প্রাপ্তবয়স্ক এবং অপ্রাপ্তবয়স্ক দুই ভাগে বিভক্ত করে দুটি তদন্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ। এদের মধ্যে ১০ জন প্রাপ্তবয়স্ক আসামি এবং ১৪ জন অপ্রাপ্তবয়স্ক।

আদালত থেকে তথ্যের ভিত্তিতে প্রাপ্তবয়স্ক আসামিদের বিচারিক কার্যক্রম শুরুর জন্য ২০২০ সালের ১ জানুয়ারি বরগুনার জেলা ও দায়রা জজ আদালত চার্জ গঠন করেন। গত ৮ জানুয়ারি থেকে প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু করে গত ২৫ ফেব্রুয়ারি এ মামলার ৭৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। গত ১৬ সেপ্টেম্বর উভয়পক্ষের যুক্তি-তর্ক শেষ হয়। ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর মিন্নিসহ ৬ আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দেন বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান।

এদিকে ফাঁসীর আদেশ হওয়ার পর বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে বরগুনা জেলা কারাগার থেকে পিতা মোজাম্মেল হোসেন কিশোরের সঙ্গে মুঠোফোনে কথা বলার সময় কান্নায় ভেঙে পড়েন তিনি।

বরগুনা জেলা কারাগার সূত্রে জানা গেছে, করোনাকালীন সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ও করোনা মহামারির হাত থেকে আসামিদের বাঁচাতে বরগুনা জেলা কারাগারে দেখা করার পরিবর্তে সপ্তাহে একবার ৫ মিনিট করে স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ চালু করা হয়েছে। মিন্নি প্রথম দিনেই তার বাবার সঙ্গে ৫ মিনিট কথা বলেছেন। এ সময় তিনি পরিবারের অন্যদের সঙ্গেও কথা বলেন। তবে বাবার সঙ্গে কথা বলার সময় তিনি কান্নায় ভেঙে পড়েন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *