
আগামী ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ফুটবলপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে আজ। ২০২৬ হেক্সা মিশনকে সামনে রেখে আজ রাতে ২৬ সদস্যের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। নতুন ইতালিয়ান মাস্টারমাইন্ড কোচ কার্লো আনচেলত্তির অধীনে প্রথম বড় টুর্নামেন্টের দল ঘোষণা ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা।
এদিকে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, রিও ডি জেনেইরোর ঐতিহাসিক ‘মিউজিয়াম অব টুমরো’তে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই দল ঘোষণা করা হবে। আজ সোমবার বাংলাদেশ সময় রাত ২টায় (স্থানীয় সময় বিকেল ৫টায়) শুরু হবে দল ঘোষণার অনুষ্ঠান। এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে টিভি গ্লোবো, জিই টিভি, স্পোরটিভি, এসবিটি ও সিবিএফ টিভির ইউটিউব চ্যানেলে।
আরো জানতে পড়ুন: এবার বিপিএলে খেলবে ৮ দল আগ্রহ ছিল ১১ দলের
ব্রাজিলিয়ান সেলেসাওদের বিশ্বকাপে দল ঘোষণা কাভার করতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ৭০০ সাংবাদিক উপস্থিত থাকবেন। দল ঘোষণা কাভার করতে ব্রাজিলের বাইরে আরও ১৩টি দেশের সাংবাদিক নিবন্ধন করেছেন। তালিকায় রয়েছে আর্জেন্টিনা, চিলি, যুক্তরাষ্ট্র, এল সালভাদর, ইংল্যান্ড, স্কটল্যান্ড, রাশিয়া, ইতালি, স্পেন, চীন, সংযুক্ত আরব আমিরাত, বাংলাদেশ ও জাপান। অনুষ্ঠানস্থলে প্রায় ১ হাজার অতিথির বসার ধারণক্ষমতাসম্পন্ন মূল মঞ্চের পাশাপাশি সাংবাদিকদের জন্য বিশেষ প্রবেশপথ, আলাদা প্রেস জোন এবং প্রেস কনফারেন্স রুমের আধুনিক ব্যবস্থা করা হয়েছে।
আরো জানতে পড়ুন: মেসির গোলের পরও হার ইন্টার মিয়ামির
ব্রাজিল ফটবল দল ঘোষণার আগেই প্রশ্নের পাহাড় জমেছে সমর্থকদের মনে। তরুণ ফরোয়ার্ড এন্দ্রিক কি সুযোগ পাবেন? দলে থাকবেন কি লুকাস পাকেতা কিংবা পেদ্রো? আর সব প্রশ্ন ছাপিয়ে সবচেয়ে বড় কৌতূহল, ফিরবেন কি নেইমার?
আহত হওয়ার পর চোট কাটিয়ে সান্তোসের হয়ে মাঠে ফেরা ৩৪ বছর বয়সী নেইমার জুনিয়রকে চূড়ান্ত ২৬ জনের দলে রাখা হবে কি না, সেটিই এখন সেলেসাওদের মূল আলোচনা। কিছুদিন আগে আনচেলত্তি ইঙ্গিত দিয়েছিলেন, নেইমারকে দলে নেওয়ার সিদ্ধান্তটি হবে শতভাগ পেশাদার। এর পাশাপাশি তরুণ তুর্কি এস্তেভাওর উরুর চোট দল নির্বাচনে বড় প্রভাব ফেলতে পারে। অন্যদিকে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে রদ্রিগোর অনুপস্থিতি প্রায় নিশ্চিত হওয়ায় আক্রমণভাগে লুকাস পাকেতা কিংবা এন্ড্রিকের জায়গা পাওয়ার সম্ভাবনা জোরালো হয়েছে।
আরো জানতে পড়ুন: New Zealand vs England T20 Cricket match
আর মাত্র কয়েকদিন পর আগামী ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে পর্দা উঠবে ২০২৬ বিশ্বকাপের। আগামী ১৪ জুন ‘সি’ গ্রুপে থাকা মরক্কোর বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে ব্রাজিল। ২০ জুন হাইতি ও ২৫ জুন স্কটল্যান্ডের সঙ্গে খেলা।

