
নতুন উপাচার্য নিয়োগ দেওয়ায় গত কয়েকদিন ধরে ডুয়েট উত্তাল। ছাত্রদের দাবী নিজস্ব শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য (ভিসি) নিয়োগের দিতে হবে। আর এই দাবিতে আজকেও উত্তাল গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ক্যাম্পাস। প্রধান ফটক বন্ধ করে দিয়ে ক্যাম্পাসের ভেতরে সোমবার সকাল ১০টা থেকেই বিক্ষোভ শুরু হয়। ক্যাম্পাসের বাইরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছেন।
Thank you for reading this post, don't forget to subscribe!গাজিপুর ডুয়েটের একটি সূত্র জানিয়েছে, নবনিযুক্ত ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল গাজীপুরেই অবস্থান করছেন। নিরাপদে থেকে দাপ্তরিক কিছু জরুরি কাজ সারছেন। তবে আজকে তাঁর ক্যাম্পাসে যাওয়ার কথা রয়েছে। অন্যদিকে শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছেন, নতুন ভিসিকে ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হবে না।
আরো জানতে পড়ুন: সাধারন মেয়ে (কবিতা)
অন্যদিকে ডুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক ড. আবু তৈয়ব বলেন, শিক্ষার্থীদের আমরা বোঝানোর চেষ্টা করছি।
তবে শিক্ষার্থীরা জানায়, প্রধান ফটকে তালা দিয়ে আমরা ব্লকেড কর্মসূচি পালন করছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে।
গতকাল রোববার আন্দোলনের মুখে নবনিযুক্ত ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করতে না পেরে পাশের গাজীপুর সদর উপজেলা পরিষদ কার্যালয়ে আশ্রয় নেন। পরে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কক্ষে পুলিশি নিরাপত্তার মধ্যে অবস্থান করেন। বিকেলে সেখানেই তিনি দায়িত্ব গ্রহণ করেন।
আরো জানতে পড়ুন: সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন যারা
ডুয়েটের দায়িত্ব গ্রহণের বিষয়ে নতুন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল জানিয়েছেন, রাষ্ট্র তাঁকে নিয়োগ দেওয়ার পর তিনি যোগদান করেছেন। আলোচনার মাধ্যমেই তিনি উপাচার্যের কার্যালয়ে যাবেন।
গাজিপুর মহানগরের সদর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
সকালে ক্যাম্পাসের ভেতরে সোমবার সকাল থেকে বিক্ষোভ শুরু হয়
গতকাল দিন রোববার নতুন ভিসির যোগদান ঘিরে ছাত্রশিবির ও ছাত্রদল-সমর্থিত শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ সকাল ১০টা থেকে প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে পুলিশসহ অন্তত ১৭ জন আহত হয়েছেন।
আরো জানতে পড়ুন: কুমিল্লার পদুয়ার বাজারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: প্রাণ হারালেন ১২ জন
এদিকে ডুয়েট ছাত্রদলের অভিযোগ, ছাত্রশিবির পরিকল্পিতভাবে ক্যাম্পাসে নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করছে। উপাচার্যবিরোধী আন্দোলনকারীরা সাধারণ শিক্ষার্থীর লেবাসধারী ছাত্রশিবির। তবে ছাত্রশিবিরের অভিযোগ, আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রদল, যুবদল ও বহিরাগত সন্ত্রাসীরা সংঘবদ্ধ হামলা চালিয়েছে।
গত বৃহস্পতিবার বিকেলে ডুয়েটের উপাচার্য হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়। এর পরপরই তা প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল বের করেন একদল শিক্ষার্থী। ওই শিক্ষার্থীদেরই শিবিরকর্মী বলে দাবি ছাত্রদলের। আন্দোলনকারীরা ঢাকা-শিমুলতলী সড়কেও বিক্ষোভ করেন। গত শুক্রবারও ক্যাম্পাসে বিক্ষোভ করা হয়। শিক্ষার্থীরা নবনিযুক্ত উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে একটি ব্যানারও টানিয়ে দেন।
নবনিযুক্ত ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল নিয়োগ পাওয়ার পর নতুন উপাচার্য ওই দিনই মন্ত্রাণালয়ে যোগদান করেন। তিনি গতকাল ডুয়েটে কর্মস্থলে দায়িত্বভার গ্রহণ করতে আসছেন– এমন খবরে একদল শিক্ষার্থী আগে থেকেই প্রধান ফটকে অবস্থান করেন। নতুন উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা করে ‘লাল কার্ড কর্মসূচির’ ব্যানারে মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ শুরু করেন। সকাল ১০টার কিছু আগেই নতুন উপাচার্য ক্যাম্পাসের প্রধান ফটকের কাছে চলে আসেন। এ সময় নতুন উপাচার্যকে স্বাগত জানিয়ে ছাত্রদলসমর্থিত শিক্ষার্থীদের আরেকটি পক্ষ মূল ফটক খুলে ক্যাম্পাসে ঢোকার চেষ্টা চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। উপাচার্যের গাড়িটি ভেতরে না ঢুকে সরে যায়।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, ফটকের ভেতরে ক্যাম্পাসের অবস্থান নেওয়া শিক্ষার্থী ও বহিরাগতদের একটি অংশ ফটকের বাইরে থাকা শিক্ষার্থীদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। দুপক্ষের দফায় দফায় সংঘর্ষে গাজীপুর মহানগর পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলামসহ পুলিশের পাঁচ সদস্য এবং ১২ শিক্ষার্থী আহত হন।
নতুন নিয়োগ পাওয়া উপাচার্যবিরোধী এ আন্দোলন ছাত্রশিবিরের পূর্বপরিকল্পিত বলে দাবি ছাত্রদলের। এ বিষয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম রোববার লিখিত বিবৃতিতে জানান, ডুয়েটে অধ্যাপক মোহাম্মদ ইকবালকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার পরপরই সাধারণ শিক্ষার্থী লেবাসধারী ছাত্রশিবির সংশ্লিষ্ট কিছু নেতাকর্মী এই নিয়োগ বাতিল করে ডুয়েট থেকেই উপাচার্য নিয়োগের বায়না ধরে। এক পর্যায়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে।’ তিনি বলেন, অথচ বিভিন্ন উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বাইরে থেকে উপাচার্য নিয়োগ একটি বহুল চর্চিত বিষয়। কিন্তু বিষয়টিকে কেন্দ্র করে খুবই পরিকল্পিতভাবে ডুয়েট ক্যাম্পাসকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা করা হচ্ছে।
তবে ডুয়েটে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রদল, যুবদল ও বহিরাগতরা হামলা চালিয়েছে বলে দাবি করেছে ছাত্রশিবির। শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এসএম ফরহাদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ডুয়েটে উপাচার্য নিয়োগের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রদল, যুবদল, বিএনপিপন্থি শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও বহিরাগত সন্ত্রাসীদের সংঘবদ্ধ বর্বরোচিত হামলা করেছে। এর প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিগবাতুল্লাহ।
এদিকে গাজীপুর সদর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের একটি অংশ ফটকের ভেতরে অবস্থান নিয়ে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে পুলিশ, সাধারণ শিক্ষার্থীসহ অন্তত ১৭ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) এর রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহা. আবু তৈয়ব জানান, পুরো ক্যাম্পাসে এমন তাণ্ডব চলার সময় নতুন উপাচার্য নিরাপদেই ছিলেন। বিকেলে আগের উপাচার্য অধ্যাপক ড. জয়নাল আবেদীনের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন নতুন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ইকবাল।

