Friday, April 24বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন যারা

জাতীয় সংসদ নির্বাচনের পর এবার সংরক্ষিত নারী আসন চুড়ান্ত করেছেন বিএনপি সহ অন্যান্য শরিক দলগুলো। গত দুই দিনব্যাপী সাক্ষাৎকার গ্রহণ শেষে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনীত প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বিএনপি। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সোমবার সংবাদ সম্মেলনে তাদের নাম ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

Thank you for reading this post, don't forget to subscribe!

এই দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এনসিপি তাদের দল থেকে মনোনয়ন চুড়ান্ত করেছেন।
আরো জানতে পড়ুন : বিরোধী দলের ওয়ার্কআউট কোনভাবেই কাম্যছিলনা জানিয়েছেন স্বরাষ্টমন্ত্রী

বিএনপির মনোনীত প্রার্থীরা হচ্ছেন- সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আর আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।

জানা গেছে, দলের হাইকমান্ড থেকে সবুজ সংকেত পাওয়ার পর আজ সোমবার আনুষ্ঠানিকভাবে তাদের নামের তালিকা প্রকাশ প্রকাশ হয়। নির্বাচন কমিশনে (ইসি) এই তালিকা আজ জমা দেওয়ার কথা রয়েছে।

আরো জানতে পড়ুন : কুমিল্লার পদুয়ার বাজারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: প্রাণ হারালেন ১২ জন

দীর্ঘ যাচাই-বাছাই শেষে অভিজ্ঞ ও তরুণ নেতৃত্বের সমন্বয়ে এই তালিকা প্রস্তুত করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। সূত্র জানায়, নবীন-প্রবীণের সমন্বয়ে সংরক্ষিত আসনে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে যেমন অভিজ্ঞরা রয়েছেন তেমনি রয়েছে অপেক্ষাকৃত তরুণ নেতৃত্ব।

এর আগে গত শুক্র ও শনিবার রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে ১০টি সাংগঠনিক বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে দলটির স্থায়ী কমিটিসহ মনোনয়ন বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন। দুই দিনে প্রায় সাড়ে আটশ নারীনেত্রী ওই সাক্ষাৎকারে অংশ নেন। পরে তথ্য যাচাই-বাছাই করে তালিকা প্রস্তুত করেন বোর্ডের সদস্যরা।

এদিকে, জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে নির্বাচনের জন্য গত ১২ দিনে বিএনপিসহ তিনটি রাজনৈতিক দলের সমর্থন পেতে নির্বাচন কমিশন (ইসি) থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৪৩১ জন।
আরো জানতে পড়ুন : রামপালে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪

সংরক্ষিত আসনের নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইসির উপসচিব মো. মনির হোসেন জানান, রোববার বিকেল পর্যন্ত মনোনয়নপত্র জমা দিয়েছেন মাত্র তিনজন। ইসির তথ্য বলছে, উত্তোলন করা ৪৩১টি মনোনয়নপত্রের মধ্যে বিএনপির পক্ষ থেকে ৪১৭, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ১৩ এবং বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে একটি মনোনয়নপত্র নেওয়া হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট থেকে সংরক্ষিত নারী আসনে যারা সংসদ সদস্য মনোনীত হবেন তাদের নাম ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার (২১ এপ্রিল) তাদের তালিকা নির্বাচন কমিশনে জমা দেওয়া হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন ১১ দলীয় নির্বাচনি ঐক্যের সমন্বয়ক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।

তিনি বলেন, আগামীকাল সকাল ১০টায় আগারগাঁওয়ের ইসি কার্যালয়ে ১১ দলীয় নির্বাচনি ঐক্য মনোনীতদের জন্য নমিনেশন পেপার সাবমিট করা হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ৭৭টি আসন পায়। এর বিপরীতে জোটটি সংরক্ষিত নারী আসন পাবে ১৩টি। প্রাপ্ত আসন অনুপাতে ৬৮টি আসনের বিপরীতে এককভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবে ১২টি আসন। আর এনসিপি পাবে একটি।

তবে জামায়াতের ১২ আসন থেকে তিনটি জোটসঙ্গীদের ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি জানিয়েছেন ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির অন্যতম সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মাওলানা আব্দুল হালিম।

তিনি বলেন, জোটসঙ্গীদের ত্যাগ ও নিষ্ঠার মূল্যায়ন করবে জামায়াত। সেজন্য ১২টি আসনের মধ্যে জোটের শরিক এনসিপি, জাগপা এবং বাংলাদেশ খেলাফত মজলিসকে তিনটি আসন দেওয়া হয়েছে। জামায়াত ৯টি আসন নেবে।

জামায়াত সূত্রে জানা গেছে, চূড়ান্ত তালিকায় থাকা জামায়াতের ৯ নারী হলেন—মহিলা জামায়াত সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দিকা, সহকারী সেক্রেটারি মারজিয়া বেগম, মানবসম্পদ ও আইন বিভাগের সম্পাদক অ্যাডভোকেট সাবিকুন নাহার মুন্নি, নাজমুন্নাহার নিলু এবং প্রকৌশলী মারদিয়া মমতাজ। অঞ্চলভিত্তিক প্রতিনিধিত্বে চট্টগ্রাম থেকে মেরিনা সুলতানা, সিলেট থেকে মাহফুজা খানম এবং বগুড়া থেকে সাজেদা সামাদ রয়েছেন। এছাড়া জুলাই শহীদ জারিফ আব্দুল্লাহর মা রোকেয়া বেগমকেও জামায়াতের সংরক্ষিত নারী আসনে মনোনয়নের তালিকায় রাখা হয়েছে।

অপরদিকে জামায়াতের ছেড়ে দেওয়া তিনটি আসনে এনসিপি নেত্রী ডা. মাহমুদা মিতু, জাগপা সভাপতি তাসমিয়া প্রধান এবং বাংলাদেশ খেলাফত মজলিস থেকে ইঞ্জিনিয়ার মাহবুবা করিমকে মনোনয়ন দেওয়া হয়েছে।

এনসিপি জাতীয় সংসদে প্রাপ্ত ছয়টি আসনের বিপরীতে সংরক্ষিত নারী কোটায় একটি আসন পাবে। নাম প্রকাশে অনিচ্ছুক এনসিপির এক শীর্ষ নেতা বলেন, ঐ আসনে দলের যুগ্ম সদস্য সচিব মনিরা শারমিনের নাম চূড়ান্ত করা হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর একজন নায়েবে আমির বলেন, জামায়াতের সংরক্ষিত আসনে মনোনয়ন চূড়ান্ত করতে অনেক যাচাই-বাছাই ও আলোচনা করা হয়েছে। আমরা কোনও নেতার কোটা রাখিনি। আমির সাহেবের স্ত্রীর নামও আলোচনায় ছিল, কিন্তু বাদ দেওয়া হয়েছে।

সূত্র: রাইজিং বিডি ও বাংলা ট্রিবিউন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *