Sunday, April 26বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

গাজীপুর শ্রীপুরে মা সহ তিন সন্তানকে গলা কেটে হত্যা

বার্তা প্রতিনিধি: ঢাকার অদুরে গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকায় এক প্রবাসীর স্ত্রী ও তিন সন্তানকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

Thank you for reading this post, don't forget to subscribe!

আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে নিজেদের ঘরে তাদের হত্যা করা হয়।

শ্রীপুরের ঐ বাড়ীতে হত্যাকাণ্ডের শিকার চারজন হলেন– ময়মনসিংহের পাগলা থানার লংগাইর ইউনিয়নের গোলাবাড়ী গ্রামের মালয়েশিয়া প্রবাসী কাজলের স্ত্রী ফাতেমা আক্তার (৪০), তার বড় মেয়ে নুরা (১৪), ছোট মেয়ে হাওরিন (১১) ও প্রতিবন্ধী ছেলে ফাদিল (৬)।

প্রবাসের দেয়া টাকায় তার পরিবার জৈনাবাজার এলাকায় জমি কিনে বাড়ি বানিয়ে বসবাস করে আসছিলেন।

পাগলা থানার লংগাইর ইউনিয়নের গোলাবাড়ী গ্রামের মালয়েশিয়া প্রবাসী কাজলের ছোট ভাই আরিফ গণমাধ্যমকে জানান, তার বড় ভাই কাজল দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় থাকেন। জানা মতে, তার ভাইয়ের কোনো শত্রু নেই। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি। পুলিশ বলেছে তারা এখনো কোন কিছু খুজে পাননি তবে অভিযান অব্যাহত রয়েছে। গাজিপুর জেলা পুলিশ জানান অচিরেই এই চারজন হত্যাকারীর খুনিদেরকে ধরতে পারবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *