Tuesday, July 21বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

বিশ্ব সংবাদ

চীনে নতুন ভাইরাসের আতংক মৃতের সংখ্যা ১৮

চীনে নতুন ভাইরাসের আতংক মৃতের সংখ্যা ১৮

অনলাইন নিউজ, আজকের শিরোনাম, বিশ্ব সংবাদ, সম্প্রতি সংবাদ
বার্তা প্রতিনিধি: এবার চীনে নতুন ভাইরাসের আতংক। প্রতিদিনই নতুন কেউ আক্রান্ত হচ্ছেন। আক্রান্তের সংখ্যা গত এক সপ্তাহেই তিনগুণ ছাড়িয়ে গেছে। চীনের মধ্যাঞ্চলের হুবেইপ্রদেশের উহান শহর থেকে নতুন এক ভাইরাস দেশের অন্যান্য শহরেও ছড়িয়ে পড়ছে। বৃহস্পতিবার পর্যন্ত উহান শহরে এই ভাইরাস আক্রান্ত হয়ে ১৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে উহান কর্তৃপক্ষ। এ ছাড়া গত দুদিনে ১৩৯ জন আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছেন তারা। শুধু উহানেই ভাইরাসটি ছড়িয়ে গেছে রাজধানী বেইজিংয়েও। চীনা নববর্ষের ছুটিতে লাখ লাখ মানুষের ঘরে ফেরার যজ্ঞের মধ্যে বেইজিংয়ে দুজনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। ভাইরাসটি নিয়ে কাজ করা বিজ্ঞানীদের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ইতিমধ্যে ভাইরাসটি আরও প্রায় সাত দেশে ছড়িয়ে পড়েছে। বিশেষ করে এশিয়ার অন্য দেশগুলোতে ক্রমশ ছড়িয়ে পড়ছে এ ভাইরাস। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো থেকে পাওয়...
ছয় বিশ্বশক্তির সঙ্গে পরমাণু চুক্তি থেকে সরে আসার ইঙ্গিত ইরানের

ছয় বিশ্বশক্তির সঙ্গে পরমাণু চুক্তি থেকে সরে আসার ইঙ্গিত ইরানের

অনলাইন নিউজ, আজকের শিরোনাম, বিশ্ব সংবাদ, সম্প্রতি সংবাদ
বার্তা প্রতিনিধি: ইরানের এক নেতাকে হত্যার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই পাঁচ বছর আগের ছয় বিশ্বশক্তির সঙ্গে সই করা পরমাণু চুক্তি থেকে সরে আসবে ইরান এমনই ইঙ্গিত পাওয়া গেছে। এ বিষয়ে বুধবার ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির চিফ অব স্টাফ মাহমুদ ভায়েজি বলেছেন, শেষ বিকল্প হিসেবে ২০১৫ সালের পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে যাওয়াই এখন ইরানের লক্ষ্য। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএর বরাত দিয়ে রুহানির চিফ এমন বার্তা দিয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইরানের এ ঘোষণার পর দেশটি পারমাণবিক অস্ত্র এবং পারমাণবিক চুল্লি তৈরিতে ইউরেনিয়ামের ব্যবহার শুরু করার শঙ্কা প্রবল হয়ে দেখা দিয়েছে। আইআরএনএর প্রতিবেদনে বলা হয়েছে, মাহমুদ ভায়েজি বলেন, কেউ কেউ ইরানকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নিয়ে যেতে পারে বলে আলোচনা করেছে। এটি যদি সত্যি হয়, তা হলে আমরা পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার মত...
সোলাইমানির ঘনিষ্ঠ সহযোগীকে হত্যা করেচে মার্কিন বন্দুকধারীরা

সোলাইমানির ঘনিষ্ঠ সহযোগীকে হত্যা করেচে মার্কিন বন্দুকধারীরা

অনলাইন নিউজ, আজকের শিরোনাম, বিশ্ব সংবাদ, সম্প্রতি সংবাদ
বার্তা প্রতিনিধি: জেনারেল কাসেম সোলাইমানির এক সহাযোগীকে হত্যা করা হয়েছে। এবার উত্তরপূর্ব ইরানে একটি আধাসামরিক বাহিনীর স্থানীয় কমান্ডারকে অতর্কিত হামলা চালিয়ে হত্যা করা হয়েছে। মুখোশপরা বন্দুকধারীদের হামলার শিকার ওই কর্মকর্তা ছিলেন মার্কিন ড্রোন হামলায় নিহত প্রভাবশালী জেনারেল কাসেম সোলাইমানির একজন সহযোগী। নিহত আবদুল হোসেন মোজাদ্দামি ছিলেন বিপ্লবী গার্ডসের শাখা বাসিজ ফোর্সের একজন প্রভাবশালী কমান্ডার। দেশের অভ্যন্তরের নিরাপত্তা ও অন্যান্য কাজে এই আধাসামরিক বাহিনীকে ব্যবহার করে বিপ্লবী গার্ডস। তেলসমৃদ্ধ খুজিস্তান প্রদেশের নিজ বাড়ির সামনে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। ইরনার খবরে জানা গেছে, একটি মোটরসাইকেলে দুই বন্দুকধারী অ্যাসল্ট রাইফেল দিয়ে অতর্কিত গুলি করে তাকে হত্যা করেছে। ইরানের অন্যান্য গণমাধ্যম জানিয়েছে, বন্দুকধারীরা মুখোশ পরা ছিলেন। তাকে লক্ষ্য করে চারটি গুলি করা হয়েছে। ঘট...
পশ্চিমবঙ্গের এক সবজি বিক্রেতা লটারীর টিকিটে কোটিপতি

পশ্চিমবঙ্গের এক সবজি বিক্রেতা লটারীর টিকিটে কোটিপতি

আজকের শিরোনাম, বিশ্ব সংবাদ, সম্প্রতি সংবাদ
ভারতের বিভিন্ন অঙ্গরাজ্যে লটারি চলছে। সেখানে পর পর কয়েকদিনে বেশ ক’জন কোটিপতি বনে গেছেন এই লটারির কৃপায়। এবার ডাস্টবিনে ফেলে দেওয়া লটারির টিকিটে পাওয়া গেল এক কোটি টাকা। আর এতে রাতারাতি কোটিপতি হয়ে গেলেন পশ্চিমবঙ্গের এক সবজি বিক্রেতা। নতুন বছরে নাগাল্যান্ড রাজ্য লটারির ৬ টাকা মূল্যের ৫টি টিকিট কেনেন ভাঙড়ের কাশীপুরের সর্দারপাড়ার বাসিন্দা সাদেক মোল্লা। সেই টিকিটে রাতারাতি কোটিপতি হয়েছেন তিনি। ঘটনাটি গত ২ জানুয়ারির। তাকে দেখতে ভিড় করছে পাশপাশের বহু মানুষ। এই খবরে স্থানীয় লটারির দোকানে বিক্রি বেড়ে গেছে বহুগুণ। গত বৃহস্পতিবার বাড়ি ফেরার পথে দমদমের কাঠগোলা এলাকা থেকে নাগাল্যান্ড রাজ্য লটারি ৫টি টিকিট কেনেন সাদেক। পরে বিক্রেতার কাছে লটারির ফলাফল জানতে চান। পুরস্কার পাননি বলেই শোনেন। পরে কাশীপুরের টিকিটের দোকানে গিয়েও ফলাফল জানতে না পেরে টিকিট ডাস্টবিনে ফেলে বাড়ি ফেরেন সাদেক। পর দিন ওই টিক...