Tuesday, June 23বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

রাজধানী

উত্তরায় বিজিবি মার্কেটে আগুন নিয়ন্ত্রনে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

উত্তরায় বিজিবি মার্কেটে আগুন নিয়ন্ত্রনে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

অনলাইন নিউজ, জাতীয়, রাজধানী
অনলাইন ডেক্স: প্রথমে বঙ্গবাজার পরে নিউমার্কেট আর এবার রাজধানীর উত্তরায় ৭ নম্বর সেক্টরে বিজিবি মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটেছে। বিজিবি মার্কেটে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার (১৭ এপ্রিল) সকাল ১০টা ৩৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে কাজ করে দুটি ইউনিট। পরে আরো ৩টি ইউনিট পাঠানো হয়। বিজিবি মার্কেটে আগুনের সূত্র কোথায় থেকে তা এখনো নিশ্চিত করে জানা যায়নি। তবে আগুনে প্রায় ১৩টি দোকান সম্পূর্ন পুড়ে গেছে এবং আরো বেশ কয়েকটি দোকান আংশিক পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। এদিকে ফায়ার সার্ভিস সূত্রে যানা যায় সকালে প্রায় অনেক দোকান খোলা অবস্থায় মাঝখানের একটি দোকান থেকে আগুনের দোয়া দেখার পর সংশ্লিষ্টরা ফায়ার সার্ভিসকে খরব দেয়। আগুন লাগার কারনে অনেক দোকানদার প্রায় নিঃশ হয়ে গেছে বলে ...
ডিসি সম্মেলন শুরু মঙ্গলবার ২০২৩ প্রধান্য পাবে আগামী জাতীয় নির্বাচন

ডিসি সম্মেলন শুরু মঙ্গলবার ২০২৩ প্রধান্য পাবে আগামী জাতীয় নির্বাচন

অনলাইন নিউজ, জাতীয়, রাজধানী
২০২৪ সালের জাতীয় নির্বাচনের আগে ৬৪ জেলা প্রশাসককে নিয়ে ডিসি সম্মেলন কাল মঙ্গলবার শুরু হচ্ছে। এতে নির্বাচন-সংশ্নিষ্ট লিখিত কোনো এজেন্ডা না থাকলেও ঘুরেফিরে আসছে ২০২৪ সালে অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় নির্বাচন। নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন ডিসিরা। তখন রাজনৈতিক পরিস্থিতি কী থাকে তাই নিয়ে চিন্তায় আছেন ডিসিরা। সম্মেলন শেষ হবে বৃহস্পতিবার। ডিসিদের এই সম্মেলন ব্যতিক্রম না হলে আগামী সংসদ নির্বাচনের আগে এটাই শেষ ডিসি সম্মেলন। বর্তমানে মাঠে প্রশাসনের ২২ ব্যাচের ডিসি আছেন ২৬ জন, ২৪ ব্যাচের ডিসি ২৮ এবং ২৫ ব্যাচের আছেন ১০ জন। এর মধ্যে ২২ ব্যাচের ডিসিদের বেশিরভাগের দায়িত্ব পালনের সময়পূর্তিতে আগামী নির্বাচনের আগেই তুলে নেওয়ার সময় হয়ে যাবে। এ ক্ষেত্রে নির্বাচনকালীন সময়ে মাঠে থাকবেন ২৪ ও ২৫ ব্যাচের ডিসিরা। এর সঙ্গে উপসচিব হিসেবে থাকা ২৭ ব্যাচের একটি অংশও ডিসি হিসেবে পদায়ন হবে। প্রশাসন-সংশ্ন...
মির্জা ফখরুল ও আব্বাসকে আটক, ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে  জিজ্ঞাসাবাদের জন্য

মির্জা ফখরুল ও আব্বাসকে আটক, ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য

অনলাইন নিউজ, জাতীয়, রাজধানী
আগামী ১০ই ডিসেম্বর বিএনপির মহা সমাবেশকে সামনে রেখে বিএনপির কার্যালয়ের সামেন পুলিশের সাত সহিংসতায় একজন মারা যাওয়া ও বিএনপির কার্যালয়ে বোমা পাওয়া যাওয়ায় গতকাল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি প্রধান হারুন অর রশিদ। শুক্রবার সকালে তিনি এ তথ্য নিশ্চিত করেন। জনাব হারুন অর রশিদ বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। এদিকে বৃহস্পতিবার রাতে বিএনপির প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান অভিযোগ করে বলেন, গোয়েন্দা পুলিশের সদস্যরা দলের এই দুই নেতাকে তাদের বাসা থেকে নিয়ে গেছেন। তিনি জানান, ডিবি পুলিশ রাত তিনটার দিকে উত্তরার বাসা থেকে মির্জা ফখরুল ...
হোটেল থেকে গলা কাটা অবস্থায় এক নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

হোটেল থেকে গলা কাটা অবস্থায় এক নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

অনলাইন নিউজ, অপরাধ জগত, জাতীয়, রাজধানী
বার্তা প্রতিনিধি: রাজধানীর পান্থপথের ফ্যামিলি সার্ভিস অ্যাপার্টমেন্ট নামের একটি আবাসিক হোটেল থেকে গত বুধবার রাতে কলাবাগান থানার পুলিশ জান্নাতুল নাঈম সিদ্দীক (২৭) নামে এক নারী চিকিৎসকের লাশ উদ্ধার করে। খুনের এ ঘটনায় রেজাউল করিম রেজা নামের এক যুবককে গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম শহর থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। গলাকাটা ওই চিকিৎসকের শরীরে অসংখ্য কাটা দাগ পাওয়া গেছে। কাটা দাগগুলো ধারালো অস্ত্রের। এ ঘটনায় চিকিৎসকের বাবা শফিকুল আলম বাদী হয়ে রেজাউল করিমকে এজাহারভুক্ত করে এবং অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে কলাবাগান থানায় হত্যা মামলা করেন। হোটেল থেকে পুলিশ চিকিৎসকের লাশ উদ্ধারের পর প্রাথমিক তদন্তে পাওয়া তথ্যের উদ্ধৃতি দিয়ে কলাবাগান থানার ওসি সাইফুল ইসলাম বলেন, এই চিকিৎসককে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হতে পারে। এ ঘটনায় এই চিকিৎসকের পূর্বপরিচিত রেজাউল করিম রেজা জড়িত থাকতে...