
বুধবার (২৬ ডিসেম্বর) রাত প্রায় ১টা ৫১ মিনিটে রাজধানীর সচিবালয়ের ৭ নম্বর ভবনে ৯ম তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রনে কাজ করেছিল। আজ বৃহস্পতিবার সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
Thank you for reading this post, don't forget to subscribe!আারো পড়ুন: ভুমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ মারা গেছেন
ফায়ার সার্ভিসের সুত্র জানিয়েছে, বুধবার দিবাগত রাত ১টা ৫১ মিনিটে সচিবালয়ের ৭নং ভবনে আগুন লাগার খবর পায় তারা। রাত ১টা ৫৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের সদস্যরা।প্রথমে আগুন নিয়ন্ত্রণের জন্য ৮টি ইউনিট কাজ করে। কয়েক মিনিটের মাথায় আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় ফায়ার ইউনিটের সংখ্যা বাড়িয়ে সবশেষ ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছিল।
এদিকে আগুন নেভানোর কাজ করতে গিয়ে ট্রাকচাপায় সোহানুজ্জামান নয়ন নামের এক ফায়ার সার্ভিসের এক সদস্য নিহত হয়েছেন। আজ সকাল পৌনে ৭টার দিকে ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল ঘটনাস্থলে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান। ফায়ার সার্ভিসের ডিজি বলেন, পানির পাম্প থেকে লাইনের সংযোগ দিতে সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় সোহানুজ্জামান নয়ন আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তাঁকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
আারো পড়ুন: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের রুপালি ব্যাংকে ডাকাতির চেষ্টা ৩ ডাকাত আটক
সচিবালয়ে এক নম্বর গেট দিয়ে প্রবেশ করলে সামনেই পড়বে সাত নম্বর ভবন। নয়তলার এই ভবনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়সহ বিভাগের অফিস রয়েছে। এখানে রয়েছে, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, স্থানীয় সরকার মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দপ্তর। এছাড়াও অর্থ মন্ত্রণালয়ের অংশ রয়েছে।
এদিকে অগ্নিকাণ্ডের সংবাদের পরপরই সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা সচিবালয়ের গেটের সামনে অবস্থান নিয়েছেন। তারা সচিবালয়ের নিরাপত্তা জোরদার করেছেন। আপাতত কাউকে সচিবালয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
আারো পড়ুন: বিয়ে যেন টাকা, ভারতের নিক্কি নামক এক মেয়ে প্রতারনা করে হাতিয়ে নিয়েছেন কয়েক কোটি টাকা
এছাড়া ভবনটির নিরাপত্তা ও ফায়ার সার্ভিসকে উদ্ধার কাজে সহায়তায় বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুনের ঘটনায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। তারা উদ্ধার কার্যক্রমে সহায়তা করবেন।
এদিকে সকার ৮টা ৩০ মিনিট নাগাদ ফায়ার সার্ভিসের এক সদস্য নিহত হওয়ার তথ্য ছাড়া আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস আর আগুন লাগার কারণও জানা যায়নি।

