Wednesday, June 24বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

Tag: ফায়ার সার্ভিস

চট্টগ্রাম ইপিজেডের অ্যাডামস ক্যাপস কারখানার আগুন ১৭ ঘন্টা পর নিয়ন্ত্রনে

চট্টগ্রাম ইপিজেডের অ্যাডামস ক্যাপস কারখানার আগুন ১৭ ঘন্টা পর নিয়ন্ত্রনে

অনলাইন নিউজ, জাতীয়
চট্টগ্রাম ইপিজেড এ হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখতে পাওয়ায় শ্রমিকরা নিজেদের মত করে বেরিয়ে গেলেও দীর্ঘ প্রায় ১৭ ঘণ্টার চেষ্টার পর চট্টগ্রামের রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (সিইপিজেড) একটি পোশাক কারখানায় লাগানো আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুন পুরোপুরি নেভেনি। ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সদস্যরা রাতভর কাজ চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ৭টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসার খবর জানায়। এ ঘটনায় ফায়ার সার্ভিস ও ইপিজেড কর্তৃপক্ষ পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছে। আরো জানতে ক্লিক করুন: এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ গড় পাস ৫৩.৮৩ চট্টগ্রাম ইপিজেড এর ফায়ার সার্ভিসের পরিচালক তাজুল ইসলাম ইপিজেড কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘দ্রুত সবাইকে বের করে নেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছি। এটি বড় পাওনা। তাই হতাহতের ঘটনা নেই।’ তিনি আরও জানা...
সচিবালয়ের ৭ নং ভবনে আগুন নিয়ন্ত্রনে কাজ করছে ১৯টি ইউনিট

সচিবালয়ের ৭ নং ভবনে আগুন নিয়ন্ত্রনে কাজ করছে ১৯টি ইউনিট

অনলাইন নিউজ, আজকের শিরোনাম, জাতীয়, রাজধানী
বুধবার (২৬ ডিসেম্বর) রাত প্রায় ১টা ৫১ মিনিটে রাজধানীর সচিবালয়ের ৭ নম্বর ভবনে ৯ম তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রনে কাজ করেছিল। আজ বৃহস্পতিবার সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আারো পড়ুন: ভুমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ মারা গেছেন ফায়ার সার্ভিসের সুত্র জানিয়েছে, বুধবার দিবাগত রাত ১টা ৫১ মিনিটে সচিবালয়ের ৭নং ভবনে আগুন লাগার খবর পায় তারা। রাত ১টা ৫৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের সদস্যরা।প্রথমে আগুন নিয়ন্ত্রণের জন্য ৮টি ইউনিট কাজ করে। কয়েক মিনিটের মাথায় আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় ফায়ার ইউনিটের সংখ্যা বাড়িয়ে সবশেষ ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছিল। এদিকে আগুন নেভানোর কাজ করতে গিয়ে ট্রাকচাপায় সোহানুজ্জামান নয়ন নামের এক ফায়ার সার্ভিসের এক সদস্য নিহত হয়েছেন। আজ সকাল পৌনে ৭টার দিকে ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডি...
নরসিংদীর শেখেরচর-বাবুরহাটের জিয়াউদ্দিন মার্কেটে ভয়াবহ আগুন পুড়ে গেছে প্রায় ৩২ দোকান

নরসিংদীর শেখেরচর-বাবুরহাটের জিয়াউদ্দিন মার্কেটে ভয়াবহ আগুন পুড়ে গেছে প্রায় ৩২ দোকান

অনলাইন নিউজ, জাতীয়, ব্যবসা বানিজ্য, সম্প্রতি সংবাদ
বাংলদেশের অন্যতম বৃহৎ পাইকারি ও বৃহত্তর কাপড়ের হাট প্রাচ্যের ম্যানচেস্টারখ্যাত নরসিংদীর শেখেরচর-বাবুরহাটের জিয়াউদ্দিন মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মার্কেটের ৩২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এখানকার প্রায় সব দোকানে থ্রিপিস, বিছানার চাদর ও তোশকের কাপড় ছিল। এতে প্রায় ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতির শঙ্কা করছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা। আগুন লাগার সাথে সাথে দোকানে থাকা কর্মচারীরা আগুন আগুন করে চিৎকার করতে থাকে। তবে আগুনে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। শনিবার (১৬/১৩/২০২৪) দিবাগত রাত ১টা ১০ মিনিটে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। খবর পেয়ে ফায়ার সার্ভিসের নরসিংদীর বিভিন্ন স্থান থেকে আসা আটটি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। নরসিংদীর বাবুর হাটে গত বছরের ২৯ অক্টোবর দিবাগত রাত ১১টার দিকে হাটের বণিক সমিতির পুর...
এখনো ধোয়ায় আচ্ছন্ন বিএম ডিপো এলাকা মাঝে মাঝে আগুনও জ্বলছে

এখনো ধোয়ায় আচ্ছন্ন বিএম ডিপো এলাকা মাঝে মাঝে আগুনও জ্বলছে

অনলাইন নিউজ, জাতীয়, সম্প্রতি সংবাদ
গত ৪জুন রাত ১০টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ৩৬ ঘণ্টা পেরিয়ে গেলেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। সোমবার (৬ জুন) সকাল ৭টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ডিপোতে আগুন জ্বলছিল, উঠছিল ধোঁয়া। অন্যদিকে, আগুন নিয়ন্ত্রণে বিরামহীন চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিস ও সেনাসদস্যরা। এখনো জ্বলছে আগুন, উঠছে ধোঁয়া নাম পরিচয় প্রকাশে অনিচ্ছুক ফায়ার সার্ভিসের এক সদস্য জানান, ডিপোর পশ্চিম পাশের যে কটি কনটেইনার আছে, এখনো সেগুলো জ্বলছে। সেখানে রাসায়নিক না থাকলে আগুন হয়তো আর ছড়াবে না। কিন্তু রাসায়নিক থাকলে নতুন বিস্ফোরণের আশঙ্কা আছে। কিন্তু সেখানে রাসায়নিক আছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। কুমিরা ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট কাজ করছে। ১২টি বিশেষ গাড়ির সাহায্যে জ্বলন্ত কনটেইনারগুলোতে নিরবচ্ছিন্ন পানি ছিটানোর কাজ চলছে। কোনো গাড়ির পানি শ...