
বার্তা প্রতিনিধি: অবিনব কায়দায় চলাফেরাতে সন্দেহ হরে জিজ্ঞাসাবাদের এক প্রর্যায়ে জানা যায় তিনি মাদক ব্যবসার সাথে জড়িত। একজন ভদ্র মহিলা গায়ে কোর্ট। পড়নে জিন্সের প্যান্ট। হাতে ঘড়ি। গলায় ঝুলানো স্কুল ব্যাগ। চুল স্টাইলিং করানো। বুঝার উপায় নেই সে মাদক ব্যবসায়ী। গতকাল রাত দেড়টার দিকে স্মৃতি ইসলাম ওরফে হাওয়া নামে এক নারী নাটোরের গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় বাজারে ঘোরাঘুরি করছিল। এসময় তার চলাফেরা এলাকার কয়েকজনের কাছে সন্দেহ হলে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে গুরুদাসপুর থানা পুলিশ হাওয়াকে ব্যাগ তল্লাসী চালিয়ে তার কাছে থাকা ২৯ পিচ ইয়াবাসহ তাকে আটক করে। তবে কেউ ধারনা করেন তিনি বয় প্রেন্ড এর ইয়াবা সহ রাত কাটাতেই অপেক্ষা করছিলেন।
Thank you for reading this post, don't forget to subscribe!জানা যায়, স্মৃতি ইসলাম ওরফে হাওয়া সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার সাতকুশি গ্রামের জামাল উদ্দিনের মেয়ে। সে তারাশ ডিগ্রী কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত বলে জানা যায়।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মো. মোজাহারুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রবিবার রাত দেড়টার দিকে চাঁচকৈড় বাজার এলাকা থেকে স্মৃতি ইসলাম ওরফে হওয়াকে ২৯ পিচ ইয়াবাসহ আটক করা হয়। তাকে নিয়মিত মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। তবে তার সাথে কারা জড়িত সে ব্যপারে হাওয়াকে ব্যপক জিজ্ঞাসাবাদ ও খোঁজ খবর নেয়া হচ্ছে। জড়িতদের অতি সিগ্রই গ্রেফতার করা হবে বলে জানান গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মো. মোজাহারুল ইসলাম।

