Tuesday, March 10বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

মাহমুদুল হাসান হলেন ঢাকা দক্ষিণ সিটির নতুন প্রশাসক

দীর্ঘ সময় পর অবশেষে নতুন করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে অন্তবর্তীকালিন সরকার। আর প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক মো. মাহমুদুল হাসান।
আরো পড়ুন: ২৩৭ আসনে বিএনপির প্রার্থী চুড়ান্ত

Thank you for reading this post, don't forget to subscribe!

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিটি করপোরেশন-১ শাখার যুগ্ম সচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগের আদেশ জারি করা হয়।

উক্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ ২০২৪ এর ধারা ২৫ (ক)-এর উপধারা (৩) অনুযায়ী মো. মাহমুদুল হাসান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তিনি নিজ পদে থেকেই অতিরিক্ত এই দায়িত্ব পালন করবেন এবং বিধি অনুযায়ী দায়িত্ব ভাতা পাবেন।

আরো পড়ুন: ঢাকার আলোচিত প্রার্থী ও নারী আসন পেলেন ১০টি

দীর্ঘ দিন ধরেই ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশন মেয়র বিহীন। বিএনপি নেতা ইশরাকের করা কোন আন্দোলনই তাকে মেয়র স্বিকৃতি দেয়নি অন্তবর্তীকালিন সরকার।

তবে ১৩ই ফেব্রুয়ারী ২০২৫ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক আদেশে বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের ১৫ ব্যাচের কর্মকর্তা শাহজাহান মিয়াকে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিবের দায়িত্ব পালনের পাশাপাশি অতিরিক্ত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব দেন।

আরো পড়ুন: ড. জাকির নায়েকের ঢাকায় আসা নিয়ে বাংলাদেশের কড়া হুসিয়ারি ভারতকে

কিন্তু গত ২৯ অক্টোবর ডিএসসিসির প্রশাসক মো. শাহজাহান মিয়াকে দায়িত্ব থেকে সরিয়ে দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়। তবে তাকে অপসারণের কারণ সম্পর্কে এখনো কোনো তথ্য জানায়নি মন্ত্রণালয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *