Tuesday, June 23বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

ড. জাকির নায়েকের ঢাকায় আসা নিয়ে বাংলাদেশের কড়া হুসিয়ারি ভারতকে

জাকির নায়েকের সফর প্রসঙ্গে ভারতকে কড়া জবাব দিল বাংলাদেশ

Thank you for reading this post, don't forget to subscribe!

চলতি মাসের শেষ দিকে ঢাকায় আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা ডা. জাকির নায়েক। তবে তার এই সফরকে ভালোভাবে নেয়নি ভারতের সরকার। এ বিষয়ে গত ৩০ অক্টোবর এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সওয়াল বাংলাদেশকে সতর্কবার্তা দেন। এবার সেই বক্তব্যের জবাব দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। (জাকির নায়েকের ঢাকায় আসা নিয়ে ভারতকে জবাব দিল বাংলাদেশ)

আরো জানতে ক্লিক করুন: আবারো বাড়লো স্বর্ণের দাম ২ নভেম্বর ২০২৫

বর্তমানে ডা. জাকির নায়েক মালয়েশিয়ায় অবস্থান করছেন। জানা গেছে, সবকিছু ঠিক থাকলে তিনি আগামী ২৮ ও ২৯ নভেম্বর ঢাকায় একটি দাতব্য অনুষ্ঠানে অংশ নেবেন। স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের আয়োজনে অনুষ্ঠানটি আগারগাঁও এলাকায় অনুষ্ঠিত হতে পারে।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জাকির নায়েক ভারতে ‘পলাতক আসামি’ হিসেবে চিহ্নিত। তাই তিনি বাংলাদেশে এলে যেন তাকে ভারতের হাতে হস্তান্তর করা হয়—এমন প্রত্যাশা প্রকাশ করেছে নয়াদিল্লি।

আরো জানতে ক্লিক করুন: ইসলামিক স্কলারগণের সমন্বয়ে গঠিত হলো ”হাসানাহ ফাউন্ডেশেন” চেয়ারম্যান মিজানুর রহমান আজহারী

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভারতের মুখপাত্রের মন্তব্য তাদের নজরে এসেছে। মন্ত্রণালয়ের মুখপাত্র এস. এম. মাহবুবুল আলম বাসসকে বলেন, “ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র একজন বিশিষ্ট ইসলামি স্কলার ও ধর্মীয় ব্যক্তিত্বের সম্ভাব্য সফর নিয়ে যে মন্তব্য করেছেন, তা আমরা লক্ষ্য করেছি।

আরো জানতে ক্লিক করুন: দুবাই ড্রেস গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান

তিনি আরও বলেন, “আমরাও বিশ্বাস করি যে, কোনো দেশের পলাতক বা অভিযুক্ত ব্যক্তিকে আশ্রয় দেওয়া উচিত নয়।”

এর আগে, রনধীর জয়সওয়াল সংবাদ সম্মেলনে বলেন, “জাকির নায়েক ভারতে ওয়ান্টেড। তিনি যেখানেই যান না কেন, আমরা আশা করি সংশ্লিষ্ট দেশ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে এবং আমাদের নিরাপত্তা উদ্বেগকে গুরুত্ব দেবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *