Wednesday, June 24বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

Tag: ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশন

স্বাস্থ্যমন্ত্রী বলেছেন বাসা বা প্রতিষ্ঠানে এডিসের লার্ভা পেলেই জরিমানা

স্বাস্থ্যমন্ত্রী বলেছেন বাসা বা প্রতিষ্ঠানে এডিসের লার্ভা পেলেই জরিমানা

অনলাইন নিউজ, জাতীয়, সারাদেশ
সারা দেশের কোনো বাসাবাড়ি বা প্রতিষ্ঠানে এডিস মশার লার্ভা পাওয়া গেলে দায়িত্বশীল ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বড় আকারে জরিমানা করার হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেছেন, ‘সচেতনতা বৃদ্ধির পরও যদি অবহেলা দেখা যায়, তবে আমরা কঠোরভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করব। যেখানেই এডিস মশার লার্ভা পাওয়া যাবে, সেখানেই আইন অনুযায়ী বড় আকারে জরিমানা করা হবে। আরো জানতে পড়ুন: আজও উত্তাল গাজীপুরের প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ক্যাম্পাস শনিবার সকালে ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে তিন মাসের বিশেষ অভিযান কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) রাজধানীর ধানমণ্ডির রবীন্দ্র সরোবরে এ উদ্বোধানী অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। বিশেষ অভিযা...
মাহমুদুল হাসান হলেন ঢাকা দক্ষিণ সিটির নতুন প্রশাসক

মাহমুদুল হাসান হলেন ঢাকা দক্ষিণ সিটির নতুন প্রশাসক

অনলাইন নিউজ, জাতীয়
দীর্ঘ সময় পর অবশেষে নতুন করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে অন্তবর্তীকালিন সরকার। আর প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক মো. মাহমুদুল হাসান। আরো পড়ুন: ২৩৭ আসনে বিএনপির প্রার্থী চুড়ান্ত স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিটি করপোরেশন-১ শাখার যুগ্ম সচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগের আদেশ জারি করা হয়। উক্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ ২০২৪ এর ধারা ২৫ (ক)-এর উপধারা (৩) অনুযায়ী মো. মাহমুদুল হাসান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তিনি নিজ পদে থেকেই অতিরিক্ত এই দায়িত্ব পালন করবেন এবং বিধি অনুযায়ী দায়িত্ব ভাতা পাবেন। আরো পড়ুন: ঢাকার আলোচিত প্রার্থী ও নারী আসন পেলেন ১০টি ...