Friday, May 8বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

Tag: মেয়র

মাহমুদুল হাসান হলেন ঢাকা দক্ষিণ সিটির নতুন প্রশাসক

মাহমুদুল হাসান হলেন ঢাকা দক্ষিণ সিটির নতুন প্রশাসক

অনলাইন নিউজ, জাতীয়
দীর্ঘ সময় পর অবশেষে নতুন করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে অন্তবর্তীকালিন সরকার। আর প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক মো. মাহমুদুল হাসান। আরো পড়ুন: ২৩৭ আসনে বিএনপির প্রার্থী চুড়ান্ত স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিটি করপোরেশন-১ শাখার যুগ্ম সচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগের আদেশ জারি করা হয়। উক্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ ২০২৪ এর ধারা ২৫ (ক)-এর উপধারা (৩) অনুযায়ী মো. মাহমুদুল হাসান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তিনি নিজ পদে থেকেই অতিরিক্ত এই দায়িত্ব পালন করবেন এবং বিধি অনুযায়ী দায়িত্ব ভাতা পাবেন। আরো পড়ুন: ঢাকার আলোচিত প্রার্থী ও নারী আসন পেলেন ১০টি ...
মেয়রের সামনেই বোর্ড সভায় কাউন্সিলর ফরিদ উদ্দিন আহম্মদ রতনকে জুতাপেটা করলেন চামেলী

মেয়রের সামনেই বোর্ড সভায় কাউন্সিলর ফরিদ উদ্দিন আহম্মদ রতনকে জুতাপেটা করলেন চামেলী

অনলাইন নিউজ, অপরাধ জগত, জাতীয়, সম্প্রতি সংবাদ
মেয়রের সামনেই ঘটে গেল ঘটনাটি। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বোর্ড সভায় মেয়রের সামনে ফরিদ উদ্দিন আহম্মদ রতন নামে এক কাউন্সিলরকে জুতাপেটা করার অভিযোগ উঠেছে সংরক্ষিত ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রোকসানা ইসলাম চামেলীর বিরুদ্ধে। আজ সোমবার (২০ মে) দুপুরে নগর ভবনে ডিএসসিসির বোর্ড সভায় ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফরিদ উদ্দিন আহম্মদ রতনকে জুতাপেটা করেন চামেলী। এ সময় ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপস উপস্থিত ছিলেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দপ্তর ও ডিএসসিসির বোর্ড সভায় উপস্থিত একাধিক কাউন্সিলর এ তথ্য নিশ্চিত করেছেন। কাউন্সিলর রতনের সাথে ঠিক কী কারণে এই ঘটনা ঘটিয়েছেন চামেলী সেটি নিশ্চিত হওয়া যায়নি। উপস্থিত কাউন্সিলরদের কারো কারো ধারণা, গুলিস্তান, পল্টন, আনন্দবাজার এলাকায় ফুটপাতে চাঁদাবাজি নিয়ন্ত্রণ নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরেই অঘোষিত দ্বন্দ্ব চলছিল। এ ছাড়া গত ২২ এপ্রিল ওই নারী কা...