
বার্তা প্রতিনিধি: সানাই এবার বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন। তবে বরের নাম প্রকাশে এখনো অনিচ্ছুক। তাই চিত্রনায়িকা সানাইয়ের গোপন বাগদান এবং হবু বরের নাম প্রকাশ না করার বিষয়টি নিয়ে সাধারণ মানুষের কৌতূহল বাড়ছেই। তার বর হিসেবে পর পর দুই সাবেক মন্ত্রীর নাম চাউর হলেও তার সাফ কথা, সবই মিথ্যে। সময় হলে পারিবারিকভাবে বরের নাম প্রকাশ করব। গতকাল বিষয়টি নিয়ে আবারও সানাইয়ের মুখোমুখি হলে তিনি বলেন, ‘বিষয়টি একেবারেই আমার ব্যক্তিগত।
Thank you for reading this post, don't forget to subscribe!এ নিয়ে জল ঘোলা করা মানে আমার বিয়ের বিষয়টিকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দেওয়া। শুধু এটুকু বলতে চাই, আমার হবু বর একজন সাবেক মন্ত্রী। সঙ্গত কারণেই তার নাম এই মুহূর্তে বলতে চাই না।’ সাবেক মন্ত্রী রাঙ্গার নামের পর এখন আবার আরেক সাবেক মন্ত্রী ও ফুটবলার আরিফ খান জয়কে সানাইয়ের সঙ্গে যুক্ত করে গুঞ্জন উঠার বিষয়ে তিনি বিরক্তির সুরে বলেন, ‘আমার ব্যক্তিগত বিষয়টি নিয়ে কেন নানা মর্যাদাবান মানুষকে ঘিরে বার বার মিথ্যা ও ভিত্তিহীন প্রচার চালানো হচ্ছে বুঝতে পারছি না। সাবেক মন্ত্রী রাঙ্গার সঙ্গে একটি মাত্র অনুষ্ঠানে দেখা হয়েছিল। এরপর তার সঙ্গে কখনো কথাও হয়নি। আর এখন আবার আরিফ খান জয়ের কথা বলা হচ্ছে। ব্যক্তিগতভাবে তাকে আমি চিনি না।
তার সঙ্গে কখনো দেখাও হয়নি। যাকে দেখিনি, জানি না তার সঙ্গে আমার বিয়ে হয় কি করে। আমি সবার কাছে বিনীত অনুরোধ করব দয়া করে আমাকে একটু শান্তিতে থাকতে দিন। কারও সঙ্গে বাগদান বা বিয়ে করতে যাওয়া তো অপরাধ নয়। আমি একজন সেলিব্রেটি বলে আমার যে কোনো বিষয়ে সাধারণ মানুষের কৌতূহল থাকতেই পারে। কিন্তু কিছু বিষয় আছে, যা সময়ের আগে প্রকাশ করতে গেলে হিতে বিপরীত হয়। আমার হবু বরের নাম প্রকাশে অহেতুক চাপ সৃষ্টি করে আমার সুন্দর ভবিষ্যৎ কেউ নষ্ট করে দেবেন না। আবারও তার কাছে জানতে চাইলাম, স্বামীর পরিচয় প্রকাশ করতে সমস্যা কোথায়? সানাই বলেন, ‘কিছু সমস্যা তো আছেই। তা না হলে এখনই বলে দিতাম। মানুষজন উল্টাপাল্টা কথা বলবে, তাই কোনোভাবেই এখন তার নাম প্রকাশ করব না।
তবে এটুকু আশ্বস্ত করতে চাই, যে মানুষটার সঙ্গে আমার আংটি বদল হয়েছে, তিনি এর আগে একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। তবে সর্বশেষ নির্বাচনে তিনি অংশ নেননি। সরাসরি জড়িত আছেন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে। তিনি একজন ব্যবসায়ীও। তবে সানাই কেন একজন নেতাকে বেছে নিলেন তা জানাননি। মনে হয় ঐ আওয়ামীলীগ ক্ষমতাকে কাজে লাগিয়ে তিনি নিজেকে আরো প্রতিষ্ঠিত করতে পারবেন বলে সকলের ধারনা।
সূত্র: বিডি প্রতিদিন

