Friday, April 17বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট চিত্রনায়িকা সিমলাকে জিজ্ঞাসাবাদ করবে

বার্তা প্রতিনিধি: চট্টগ্রাম মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট বিমান ছিনতাই চেষ্টার ঘটনায় জড়িত পলাশ আহমেদের বিষয়ে তার সাবেক স্ত্রী চিত্রনায়িকা সিমলাকে জিজ্ঞাসাবাদ করার উদ্যোগ নিয়েছে । চিত্রনায়িকা সিমলা এখন ভারতের মুম্বাইয়ে অবস্থান করছেন। তিনি কখন দেশে ফিরছেন? এ বিষয়ে গতকাল তার কাছে জানতে চাওয়া হলে সিমলা দৃঢ়তার সঙ্গে বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা বিভাগ যদি এ বিষয়ে জানতে আমাকে ডাকে আমি অবশ্যই দেশে ফিরব। আমার তো কোনো ভয় নেই। আমি তো কোনো অপরাধ করিনি। তা ছাড়া পলাশের সঙ্গে আমার ডিভোর্স হয়েছে গত বছরের নভেম্বরে। তারপর থেকেই আমি মুম্বাইয়ে একটি ছবির কাজে ব্যস্ত। পলাশ সম্পর্কে বিস্তারিত কিছু না জানলেও আইনের প্রতি সব সময়ই আমি শ্রদ্ধাশীল। এই শ্রদ্ধা থেকেই আমাকে ডাকার সঙ্গে সঙ্গে আমি ছুটে আসব।’ বর্তমানে মুম্বাইয়ে কি কাজ নিয়ে ব্যস্ত আছেন? এমন প্রশ্নে সিমলা বলেন, “এখানে আমি ‘সফর’ ছবির পোস্টার ও ফটোসেশনের কাজ নিয়ে ব্যস্ত আছি। কলকাতার কিংস এন্টারপ্রাইজ প্রযোজিত ও অর্পণ রায় পরিচালিত এই হিন্দি ছবিটির প্রধান নায়িকা আমি। গত নভেম্বর থেকে শুটিং শুরু করেছি।” নভেম্বরে ভারত যাওয়ার পর আর দেশে ফিরলেন না কেন? এ প্রশ্নের জবাবে সিমলা বলেন, ‘এখানে একটানা এই ছবির শুটিং-ডাবিংয়ে অংশ নিলাম। আমি যেহেতু একজন অভিনেত্রী, তাই যখন দেখলাম দেশে কাজ নেই আর মুম্বাই থেকে ছবির প্রস্তাব পাচ্ছি তখন স্বাভাবিকভাবেই তা লুফে নিয়েছি।’। সিমলার কাছে জানতে চাইলাম নভেম্বরে ডিভোর্স আবার একই মাসে মুম্বাইয়ে ছবির কাজের প্রস্তাব পাওয়াÑ বিষয়টি কীভাবে সম্ভব হলো? তার কথায়, “কয়েক বছর আগে বলিউডের নায়ক গোবিন্দর সঙ্গে মুম্বাইয়ে কাজ করেছি। তখন থেকেই এখানে অনেক কাজের প্রস্তাব ছিল। সেই ধারাবাহিকতায় নভেম্বরে ‘সফর’ ছবির কাজে মুম্বাই আসি আর কাজ করে যাচ্ছি। এখন যখন এমন একটি ঘটনা ঘটে গেছে আর আমার সঙ্গে একসময় সেই পলাশের বৈবাহিক সম্পর্ক ছিল তখন আইনশৃঙ্খলা বাহিনী তদন্তের স্বার্থে আমাকে ডাকতেই পারে। তারা যখনই আমার কাছে কোনো নোটিস পাঠাবে আমি ছুটে আসব এবং আমার পক্ষে যতটা সহযোগিতা করা প্রয়োজন সবই করব। তিনি তার ব্যাক্তিগত কাজ সেরে বাংলাদেশে ফিরে আসলে্ই তাকে ডাকা হবে বলে জানা যায়।
সূত্র: বিডি প্রতিদিন

Thank you for reading this post, don't forget to subscribe!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *