
বার্তা প্রতিনিধি: অভিনয় জগতে একটি প্রচলিত শব্দ হচ্ছে শেষ বয়সে হয়তো না খেয়ে মরা অথবা ধুকে ধুকে মরা। কিন্তু বাংলাদেশের শিল্পি বান্দব প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মনে তার অবসান ঘটাতে চলছেন। তাই তিনি সবসময় অভিনয় শিল্পিদের খবর নিচ্ছেন এবং যে কোন সমস্যায় তাদের পাশে থাকেন। এরই ধারাবাহিকতায় চলচ্চিত্র অভিনেত্রী আনোয়ারা বেগমকে ৩০ লাখ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । গত রবিবার বিকেলে গণভবনে অভিনেত্রী আনোয়ারার কাছে এই চেক হস্তান্তর করেন শেখ হাসিনা । এই সময় আনোয়ারার সঙ্গে ছিলেন তার মেয়ে রুমানা ইসলাম মুক্তি ।
Thank you for reading this post, don't forget to subscribe!গত কিছুদিন আগে অভিনেত্রী আনোয়ারাকে নিয়ে পত্রিকায় প্রকাশিত একটি সংবাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে আসে । সংবাদটিতে বলা হয় , তিনি সাহায্য চান না,স্বামীর চিকিৎসার জন্য পাওনা টাকা ফেরত চান । আর এই পাওনা টাকার জন্যই দ্বারে দ্বারে ঘুরছেন তিনি।
তাই এই সংক্রান্ত সংবাদটি দেখার পর শেখ হাসিনা তাঁর ব্যক্তিগত সহকারীকে নির্দেশ দেন অভিনেত্রী আনোয়ারার সঙ্গে যোগাযোগ করার জন্য । এরপর গত রবিবার বিশিষ্ট এই শিল্পীর হাতে অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিল্পি বান্ধব বাংলাদেশের প্রধান মন্ত্রীর এই উদ্যেগকে স্বাগত জানেয়েছেন বাংলাদেশের সকল ক্ষেত্রের অভিনয় ইন্ডাষ্টির শিল্পি ও কলাকৌশলীরা।
সূত্র: ইত্তেফাক

