
বার্তা প্রতিনিধি: আবরো রাজধানি ঢাকার রুপনগর বস্তীতে আগুন লাগার ঘটনা ঘটেছে। জানা যায় রাজধানীর মিরপুর রূপনগর বস্তিতে লাগা আগুন ফায়ার সার্ভিসের প্রায় ১৩টি ইউনিট ৩ ঘণ্টার চেষ্টার আগুন নিয়ন্ত্রণে এসেছে। তার আগে পুড়ে ছাই হয়েছে অন্তত ৩০০ ঘর। ফায়ার সার্ভিস সদর অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল শিকদার জানান, দুপুর সাড়ে ১২ টার দিকে বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে ডাম্পিং ও কুলিংয়ের কাজ করছেন।
Thank you for reading this post, don't forget to subscribe!রাজধানীর রুপনগর বস্তীতে আজ সকাল পৌনে ১০টায় এই আগুন লাগার ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে প্রথমে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট কাজ শুরু করে। পরে ধাপে ধাপে আরও ১১টি ইউনিট যুক্ত করা হয়।
তবে আগুনে কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।
এদিকে এলাকাবাসির বরাত দিয়ে জানা যায়, প্রথমে বস্তির দক্ষিণ পাশে আগুন লাগে। পরে তা ধীরে ধীরে উত্তর পাশের দিকে অগ্রসর হয়ে ছড়িয়ে পরে। এসময় রাস্তার পাশে থাকা একটি বাড়িতেও আগুনের ধোঁয়া দেখা যায়। বস্তির আশপাশের ভবন থেকে বাসিন্দাদের সরিয়ে নেয় ফায়ার সার্ভিস।
এদিকে ঘটনাস্থলে আগুন নেভানোর সময় ফায়ার সার্ভিসের একজন কর্মীকে আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে আগুনে কেউ হতাহত হয়নি।
প্রসঙ্গত, রূপনগর বস্তির পাশে মিরপুর-৭ নম্বর সেকশনের চলন্তিকা বস্তিতে গতবছর আগস্টে এবং চলতি বছর জানুয়ারিতে দু’দফা অগ্নিকাণ্ড ঘটে। এতে ঘরবাড়ি ও মালামাল পুড়ে ব্যাপক ক্ষতি হয়।
সূত্র: মানবকন্ঠ

