Sunday, April 26বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

রাজধানীতে আয়কার মেলা প্রধান মন্ত্রীর পক্ষে আয়কর পরিশোধ

বার্তা প্রতিনিধি: রাজধানী ঢাকাতে শুরু হল দশম আয়কর মেলা। এই মেলার প্রথম দিনে ৩২৩ কোটি ১৮ লাখ ৯৩ হাজার ৮৮৫ টাকা আয়কর আদায় হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

জানাযায় এই মেলায় মাননীয় প্রধান মন্ত্রী, অর্থ মন্ত্রী সহ বাংলাদেশের সরকারী অনেকে এবং ব্যবসায়ী সহ উৎসুক জনতাও আয়কর মেলার প্রথম দিনে আয়কর রিটার্নে অংশ নেন।

গতকাল বৃহস্পতিবার আয়কর মেলার দিন শেষে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ ঘোষণা দেয়।

এদিকে দশম আয়কর মেলার প্রথম দিনে আয়কর আদায় হয়েছে ৩২৩ কোটি ১৮ লাখ ৯৩ হাজার ৮৮৫ টাকা।

আয়কর মেলার আগে, রাজধানীতে বেইলি রোডের অফিসার্স ক্লাব প্রাঙ্গণে বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কর মেলা অনুষ্ঠিত হয়।

আয়কার মেলায় ‘সবাই মিলে দেব কর, দেশ হবে স্বনির্ভর’ এ স্লোগান নিয়ে শুরু হয়েছে দশমবারের মতো আয়োজিত আয়কর মেলা-২০১৯। এবারে রাজধানীসহ আটটি বিভাগীয় শহর, ৬৪ জেলা ও ৫৬টি উপজেলায় অনুষ্ঠিত হচ্ছে আয়কর মেলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *