Saturday, May 9বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

যুক্তরাষ্টের ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডে সানি লিওন

বার্তা প্রতিনিধি: সবাই যাকে পর্ণতারকা বলেই জানে তিনি ভারতের বর্তমান আলোচিত নায়িকা সানি লিওন। তিনি বর্তমান ভারতের এক জনপ্রিয় নাম। সাবেক এই পর্নস্টার ও বর্তমান বলিউড অভিনেত্রী। তিনি নীল জগত থেকে বের হয়ে এসেছেন তিনি। এরপর বলিউড ইন্ডাস্ট্রিতে পা রেখে জানান দিয়েছেন নিজের দক্ষতার। বিতর্ক, সমালোচনা সব এড়িয়ে এগিয়ে চলেছেন নিজের গতিতে। যার ফলে তিনি এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী।

Thank you for reading this post, don't forget to subscribe!

বিশ্বের দর্শকদের কাছে তুমুল চাহিদাসম্পন্ন সানি লিওন এবার পারফর্ম করবেন বাংলাদেশিদের আয়োজনে একটি অনুষ্ঠানে। এটি হচ্ছে ‘ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড’। এই আয়োজনের ১৮তম আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৭ এপ্রিল। যুক্তরাষ্ট্রের জ্যামাইকার অ্যামাজুরা মিলনায়তনে বসবে তারকাদের এই আসর। এবারের ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড-এ প্রথমবারের মতো কোনো বিদেশী তারকা অংশ নিচ্ছেন। তাও আবার বলিউড সেনসেশন সানি লিওন। বিষয়টি আয়োজক পক্ষ যেমন নিশ্চিত করেছেন, তেমনি সানি নিজেও ভিডিও বার্তায় জানিয়েছেন।

গত কয়েকদিন আগে ইউটিউভ ভিডিও বার্তায় সানি লিওন বলেন, ‘আমি সানি লিওন। আমি আসছি ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডে। বাংলাদেশিদের এই আয়োজনে আমার প্রথম অংশগ্রহণ। আপনারা সবাই প্রস্তুত তো?’

ঐ অনুষ্ঠানের আয়োজক প্রতিষ্ঠান শোটাইম মিউজিকের পক্ষ থেকে বলা হয়েছে, অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সানি লিওন ১৬ মিনিটের পরিবেশনায় অংশ নেবেন। এছাড়া বাংলাদেশ থেকেও থাকছেন বেশ কয়েকজন জনপ্রিয় তারকা। তাদের মধ্যে আছেন- রিজিয়া পারভীন, জাহিদ হাসান, তাহসান, তিশা, মেহের আফরোজ শাওন, মিশা সওদাগর, সজল, সাজু খাদেম, ইমন, নাদিয়া, প্রভা, ভাবনা ও মীরাক্কেল খ্যাত আবু হেনা রনি প্রমুখ। এবারের ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডে আজীবন সম্মাননা প্রদান করা হবে বাংলাদেশের দুই বরেণ্য অভিনয় শিল্পী ও সাংসদ আকবর হোসেন পাঠান ফারুক ও সুবর্ণা মুস্তাফাকে।

সূত্র: মানবকণ্ঠ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *