
বার্তা প্রতিনিধি: কোন অপারাধই করেনি জাহাল। বিনা অপরাধে জাহালমের তিন বছর কারাভোগের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ এ তথ্য নিশ্চিত করে বলেন, জেলা জজ পদমর্যাদার দুদকের একজন পরিচালককে প্রধান করে এ কমিটি গঠন করা হয়েছে। জাহালমের ঘটনায় দুদকের তদন্তকারী কর্মকর্তাদের যদি কোনো গাফিলতি থেকে থাকে, তাহলে ব্যবস্থা নেয়া হবে।
Thank you for reading this post, don't forget to subscribe!তিনি বলেন, এ জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জেলা জজ পদমর্যাদার দুদকের একজর পরিচালককে প্রধান করে কমিটি করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি দেশের শীর্ষ স্থানীয় একটি দৈনিকে সোনালী ব্যাংকের প্রায় সাড়ে ১৮ কোটি টাকা জালিয়াতির ৩৩টি মামলায় নিরপরাধ জাহালমের জেলখাটা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনের তথ্য অনুযায়ী, আবু সালেকের (মূল অপরাধী) বিরুদ্ধে সোনালী ব্যাংকের সাড়ে ১৮ কোটি টাকা জালিয়াতির ৩৩টি মামলা হয়েছে। কিন্তু আবু সালেকের বদলে জেল খাটছিলেন পাটকল শ্রমিক জাহালম। এর আগে জাহালমকে গত ২০১৬ সালের ৬ জুন নরসিংদী থেকে গ্রেফতার করা হয়। পরে ওই বছরের ২৭ মে তাকে কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হয়। রোববার হাইকোর্টের বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ জাহালমকে ওই মামলায় সব অভিযোগ থেকে অব্যাহতির আদেশ দেন। নিরীহ শ্রমিক জাহালমকে গ্রেফতার ও কারাগারে রাখার ঘটনায় দুদকের তদন্ত নিয়ে প্রশ্ন তুলেন আদালত। পরে রোববার রাত ১১টার দিকে গাজীপুরের কাশিমপুরের কেন্দ্রীয় কারাগার-২ থেকে মুক্তি পান জাহালম। তার পরিবার অনেক কিছুর পর জাহলামকে ফিরে পেয়ে খুশি।
সুত্র: মানবকণ্ঠ

