Wednesday, June 24বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

নিরীহ মানুষকে হয়রানী না করতে পুলিশকে নির্দেষ: প্রধান মন্ত্রীর

বার্তা প্রতিনিধি: পুলিশের হাতে যেন কোনো নিরীহ মানুষ হয়রানি শিকার না হয়, সেদিকে খেয়াল রাখতে নির্দেষ দেন প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসনিা। পুলিশের প্রত্যেক সদস্যের ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও সততার সঙ্গে পালনের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করে জনবান্ধব পুলিশে পরিণত হবে এবং এটাই আমার প্রত্যাশা।

Thank you for reading this post, don't forget to subscribe!

সোমবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে ‘পুলিশ সপ্তাহ ২০১৯’ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে পুলিশ বাহিনীর সদস্যদের উদ্দেশে তিনি বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে পুলিশ যেমন উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে, তেমনি মাদক নির্মূল ও নিরাপদ সড়ক গড়ে তুলতেও তাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আর কোনো নিরীহ মানুষ যেন পুলিশের হাতে হয়রানির শিকার না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। কোনো মানুষ হয়রানির শিকার হলে তার পাশে দাঁড়াতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, আপনারা বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে এসেছেন। বাংলার আনাচে-কানাচে শান্তি নিরাপত্তা বজায় থাকলে আপনাদের পরিবারের শান্তি বজায় থাকবে।

আমাদের পুলিশ বাহিনী জাতিসংঘে বীরত্বপূর্ণ অবদান রেখেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমরা পুলিশ বাহিনীকে আরও আধুনিক করে গড়ে তোলার চেষ্টা করছি। এ জন্য তাদের উন্নত ট্রেনিয়ের ব্যবস্থা করা হয়েছে। ট্রেনিংয়ের মাধ্যমে সেবা যেন আরও বৃদ্ধি পায় সে চেষ্টা করছি।

এর আগে প্রধানমন্ত্রী রাজারবাগ পুলিশ লাইনে পৌঁছলে এক দল পুলিশ সদস্য তাকে মোটরসাইকেল শোভাযাত্রা ও ঘোড়ায় চড়ে অভিবাদন জানিয়ে মঞ্চ পর্যন্ত নিয়ে আসেন। এরপর বার্ষিক কুচকাওয়াজে সালাম গ্রহণ, বীরত্বপূর্ণ কাজের জন্য পদক বিতরণ, পুলিশ নারী কল্যাণ সমিতির স্টল পরিদর্শন ও পুলিশ সদস্যদের সঙ্গে কল্যাণ প্যারেড পরিদর্শন করেন।

সুত্র: মানবকণ্ঠ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *