
বার্তা প্রতিনিধি: উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকে পারমাণবিক নিরস্ত্রীকরণ চুক্তির জন্য আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন গণমাধ্যম সিবিএসকে দেয়া এক সাক্ষাতকারে এমনটি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।
Thank you for reading this post, don't forget to subscribe!উত্তর কোরিয়ার সঙ্গে দ্বিতীয় দফা বৈঠক নিয়ে সিবিএসকে ট্রাম্প বলেন, সে(কিম) বৈঠক নিয়ে আশাবাদী, আমিও সেটি নিয়ে আশাবাদী। ভালো সুযোগ রয়েছে।
প্রসঙ্গত, এই মাসের শেষের দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে। ধারণা করা হচ্ছে এবারের দ্বিতীয় বৈঠক ভিয়েতনামে অনুষ্ঠিত হতে পারে ।
সুত্র: মানবকণ্ঠ

