Saturday, May 9বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

বিচ্ছেদের দার গোড়ায় প্রিয়াংকা জোনাস

বার্তা প্রতিনিধি: অবশেষে প্রিয়াংকাকে বিচ্চেদের ভার সইতে হচ্ছে। তিনি নিজে পচন্দ করে বিয়ে করেছেন পোপ তারকা জোনাসকে। আর বিয়ের চারটি মাস না কাটতেই গুঞ্জন উঠেছে বিচ্ছেদের পথে হাটছেন প্রিয়াঙ্কা-জোনাস দম্পতি। এ গুঞ্জনের শুরু হয়েছে ওকে নামের একটি ইউএস ভিত্তিক ম্যাগাজিনে সংবাদ প্রকাশের পর থেকেই।
ম্যাগাজিনের প্রতিবেদনে বলা হয়েছে, বিয়ের পর থেকে প্রায় সব বিষয়েই দু’জনের মধ্যে ঝগড়া হচ্ছে।
বিশ্বস্থ সুত্রে জানা যায় কাজের ব্যাপার হোক অথবা একে অপরের সঙ্গে সময় কাটানোর ব্যাপারে বনিবনা হচ্ছে না এ দম্পতির। প্রতিবেদনে আরো দাবি করা হয়েছে, বিয়ের পর থেকেই প্রিয়াঙ্কা সব কিছু নিজের নিয়ন্ত্রণে রাখতে চেয়েছেন, আর তাতেই সমস্যা আরো বেড়েছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, জোনাস পরিবারও নাকি খুব চটেছে প্রিয়াঙ্কার ওপর। তাদের মনে হয়েছে বয়স বাড়লেও এখনও প্রিয়াঙ্কা ২১ বছর বয়সী কোনো মেয়ের মতোই আচরণ করেন। তার যে সন্তান নিয়ে ঘর করার সময় হয়েছে তা তিনি বুঝতেই চান না।
এদিকে ভারতীয় অনেক মিডিয়া ওই ম্যাগাজিনের এমন খবরকে ভিত্তিহীন বলে দাবি করেছে। তবে আসল বিষয়টি কি তা দেখার জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে।

Thank you for reading this post, don't forget to subscribe!

সূত্র: দৈনিক আজাদী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *