Sunday, June 21বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

বিএপি নেতা মির্জা আব্বাসের স্ত্রীর ব্যাংক একাউন্ট জব্দের নির্দেষ আদালতের

রানু বেগম, বার্তা প্রিতিনিধি: অর্থ কেলেংকারী ও বিপুল পরিমান অর্থের মালিক বিএনপি নেতা মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসের ব্যাংক হিসাব ও দুটি প্রতিষ্ঠানে তার মালিকানাধীন শেয়ার জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

Thank you for reading this post, don't forget to subscribe!

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার সিনিয়র স্পেশাল জজ ও মহানগর দায়রা জজ আদালত এ নির্দেশ দেন।

আদালতের নির্দেশ অনুযায়ী আফরোজা আব্বাসের ২০ কোটি ৭৬ লাখ ৯২ হাজার ৩৬৩ টাকার অস্থাবর সম্পদ জব্দ করবে দুদক। অস্থাবর এই সম্পদের মধ্যে রয়েছে- ঢাকা ব্যাংক লিমিটেডের ৩৯ হাজার ২৫৫টি শেয়ার, ঢাকা টেলিফোন কোম্পানি লিমিটেডের এক লাখ শেয়ার, ঢাকা ব্যাংকের একটি অ্যাকাউন্টে থাকা প্রায় সাত লাখ টাকা।

প্রসঙ্গত, অবৈধভাবে ২০ কোটি ৭৬ লাখ ৯২ হাজার ৩৬৩ টাকার অস্থাবর সম্পদ অর্জনের অভিযোগে এ বছরের ৭ জানুয়ারি আফরোজা আব্বাসের বিরুদ্ধে মামলা করে দুদক। এই সম্পদ অর্জনে মির্জা আব্বাসের ভূমিকার কথাও মামলায় উল্লেখ করা হয়। তবে আইনি প্রক্রিয়া শেষ করে প্রয়োজনীয় উদ্যেগের কথা জানান দুদক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *