Sunday, June 21বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

স্বপ্নের পদ্মা সেতু এখন ৯৫০ ফুট দৃশ্যমান

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সবচেয়ে বড় স্বপ্নের পদ্মা সেতুর ৩৬ ও ৩৭ নম্বর পিলারের ওপর ষষ্ঠ স্প্যান (সুপার স্ট্রাকচার) বসানো হয়েছে। আজ বুধবার সকাল ৯টা ৫০ মিনিটে সেতুর ওপর স্প্যানটি বসানো হয়। পাশাপাশি ছয়টি স্প্যান বসানোর ফলে জাজিরা প্রান্তে পদ্মা সেতুর ৯৫০ মিটার দৃশ্যমান হলো।

Thank you for reading this post, don't forget to subscribe!

বিষয়টি নিশ্চিত করে সেতু বিভাগের প্রকৌশলী মো. হুমায়ুন কবীর জানান, পদ্মা সেতুর ৩৬ ও ৩৭নং পিলারের ওপর ষষ্ঠ স্প্যানটি বসানো হয়েছে। স্প্যানটি বসানোর মধ্য দিয়ে পদ্মা সেতুর কাজ আরও একধাপ এগিয়ে গেছে। দৃশ্যমান হয়েছে সেতুর ৯০০ মিটার। সংযুক্ত হয় সেতুর দক্ষিণাংশ জাজিরার পাড়ের সঙ্গে।

এর আগে গতকাল মঙ্গলবার সকালে মাওয়া কন্সট্রাকশন ইয়ার্ড থেকে স্প্যানটি বিকেলে জাজিরা প্রান্তে আনা হয়। স্প্যানের দৈর্ঘ্য ১৫০ মিটার আর ওজন তিন হাজার ১৪০ টন। তিন হাজার ৬০০ টন ধারণ ক্ষমতার ক্রেন ‘তিয়ান ই’ স্প্যানটি বহন করে আনে।

জানা যায়, মাওয়া প্রান্তে পদ্মা সেতুর ৪ ও ৫ নম্বর পিলারের ওপর একটি স্প্যান রাখা হয়েছে। ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর বসানো হয় প্রথম স্প্যান। এর প্রায় ৪ মাস পর ২০১৮ সালের ২৮ জানুয়ারি দ্বিতীয় স্প্যানটি বসে। এর দেড় মাস পর ১১ মার্চ জাজিরা প্রান্তে ধূসর রঙের তৃতীয় স্প্যান বসানো হয়। এর ২ মাস পর ১৩ মে বসে চতুর্থ স্প্যান।

এর পর এক মাস ১৬ দিনের মাথায় পঞ্চম স্প্যানটি বসে ২৯ জুন। আর আজ ৬ মাস ২৫ দিনের মাথায় বসলো ষষ্ঠ স্প্যানটি। ৬.১৫ কিলোমিটার দীর্ঘ এ সেতুতে ৪২টি পিলারের ওপর বসবে ৪১টি স্প্যান। সূত্র: আমাদের সময়

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *