Sunday, April 26বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

জানুন কম্পিউটারের আউটপুট ইউনিট/ডিভাইস

বার্তা প্রতিনিধি: কম্পিউটারের যে সকল যন্ত্রের সাহায্যে ফলাফল পাওয়া যায় সে সকল যন্ত্রকে আউটপুট ইউনিট বলে । কম্পিউটারের কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিট বা সিপিইউ প্রাপ্ত তথ্য বা ইনপুটকে ব্যবহারকারীর দেওয়া নির্দেশ অনুযায়ী প্রক্রিয়াকরণের কাজ সম্পন্ন করে । প্রক্রিয়াকরণের কাজ সম্পন্ন হলে তার ফল পাওয়া যায় ।এই ফলকেই বলা হয় আউটপুট(Output)।
আউটপুট ডিভাইস

আউটপুট ডিভাইস

Thank you for reading this post, don't forget to subscribe!

প্রক্রিয়াকরণের পর যে সকল যন্ত্রের সাহায্যে ফল পাওয়া যায় ।সে সকল যন্ত্রকে আউটপুট ডিভাইস (Out Device)বলা হয় ।বহুল ব্যবহত আউটপুট ডিভাইজগুলো হলো-

মনিটর (Monitor):সবচেয়ে বহুল ব্যবহত আউটপুট ডিভাইস।

প্রিন্টার(Printer) প্রজেক্টর(Projector)স্পিকার (Speaker)হেডফোন(Head Phone)প্লটার(Plotter)

মনিটর বা ভিজুয়্যাল ডিসপ্লে ইউনিট (Monitor or Visual Display Unit )

টেলিভিশনের মত দেখতে কম্পিউটার ব্যবস্হার অংশটিকে মনিটর বলা হয় ।মনিটরের কাজ হলো লেখা ও ছবি দেখানো ।

মনিটরের প্রকারভেদ: মনিটর সাধারণত তিন ধরণের হয়ে থাকে।যেমন-

১)সিআটি মনিটর (CRT Monitor)

CRT এর পূণরূপ হলো Cathode Ray tube । ক্যাথোড রে টিউবযুক্ত মনিটরকে সিআরটি মনিটর বলা হয়।টিউবের ভিতরের দিকে ফসফর নামক এক ধরনের রাসায়নিক পদার্থের প্রলেপ থাকে ।

২)এলসিডি মনিটর (LCD Monitor)

LCD এর পূণরূপ হলো Liquid Crystal Display । কম্পিউটারের ব্যবহত এক ধরনের ডিসপ্লে ইউনিট ।এটির পর্দা সমতল ।একে ফ্ল্যাট প্যানেল মনিটর ও বলা হয়।

৩)এলইডি মনিটর (LED Monitor)

LED এর পূণরূপ হলো Light Emitting Diode ।এটি LCD মনিটরের মতোই কাজ করে কিন্তু এর ব্যাকলাইট ভিন্ন ধরনের । LCD মনিটর অপেক্ষা ডিসপ্লে কোয়ালিটি ভাল মানের এবং বিদ্যু খরচ ৪০% কম।

ভিডিও কন্টোলার :(Video Controller)

মনিটরের পদায় কোন ছবি,লেখা বা টেক্সট প্রদশনের জন্য কম্পিউটার একটি ইন্টারফেস ব্যবহার করে যাকে ভিডিও কন্ট্রোলার বলা হয় । এটি প্রসেসর থেকে প্রাপ্ত সিগন্যাল যথাযথভাবে রূপান্তর করে প্রদশনের জন্য মনিটরে পাঠায় ।

মনিটরে দৃশ্যমান ছবির গুণগত মান যথেষ্ট পরিমাণে ভিডিও কন্ট্রোলারের উপর নিভর করে ।নিচে কিছু জনপ্রিয় ভিডিও কন্ট্রোলারের নাম দেওয়া হলো-

১)VGA (Video Graphics Array)

২)SVGA(Super Video Graphics Array)

৩)XGA(Extended Graphics Array)

ডট পিচ(Dot Pitch)

রঙিন মনিটরের পদায় ভিতরের পিঠা লাল,সবুজ ও আসমানী এই তিনটি মৌলিক বণের ফসফর দানার সম্মিলনে গঠিত অসংখ্য ফসফর বিন্দুত্রয়ী (Dot triad)দ্বারা আচ্ছাদিত থাকে ।পাশাপাশি দুটি বিন্দুত্রয়ীর একই বর্ণের দুটো ফসফর কোণাকোণি দূরত্বকে ইংরেজিতে ’ডট পিচ’ বলা হয় ।

ডট পিচ যত কম হবে ফসফর বিন্দুত্রয়ী (Dot triad) পরস্পরের সাপেক্ষে যত কাছাকাছি থাকবে, পদায় প্রদশিত চিত্র তত পরিস্কার ও সুস্পষ্ট হবে । ডট পিচকে মিলিমিটার এককে প্রকাশ করা হয়।

পিক্সেল (Pixel)

কম্পিউটারে তথ্য প্রদশনের ক্ষুদ্রতম একক হচ্ছে পিক্সেল । এই শব্দটি ইংরেজী Picture Element এর সংক্ষিপ্ত রূপ । পিক্সেল হচ্ছে ডেটা প্রদশনের উদ্দেশ্যে ব্যবহত মাধ্যমের (যেমন-মনিটর পর্দা ) ক্ষুদ্রতম এলাকা যার বণ এবং উজ্জ্বলতা স্বাতন্ত্র্যভাবে নিয়ন্ত্রণ করা যায়।

রেজুলেশন(Resulation)

ডিসপ্লে পর্দা বা স্ত্রিনে প্রদশিত ছবির সূক্ষ্ণতা (sharpness)কে রেজুলেশন বলে । স্ত্রিনের প্রতি ইঞ্চিতে যত বেশি পিক্সেল থাকবে ছবি তত বেশি সূক্ষ্ণ হবে ।Resolution=Vertical Pixel*Horizontal Pixel যেমন: ছবিতে প্রদশিত মনিটরের ভর্টিকাল পিক্সেল ৭৬৮ এবং হরাইজন্টার পিক্সেল ১০২৪ । সুতরাং মনিটরটির রেজুলেশন =৭৬৮*১০২৪=৭৮৬৪৩২

রিফ্রেস রেট (Refresh rate)

রিফ্রেসরেট হলো পিক্সেলর উজ্জ্বলতা ঠিক রাখার জন্য প্রতি সেকেন্ডে পিক্সেলগুলো কতবার রিচাজ হয় তার সংখ্যা ।Refresh rate যত বেশি হবে ইমেজ স্ত্রিনে তত বেশি দৃঢ় দেখাবে ।Refresh rate কে হাটজ এককে প্রকাশ করা হয়।

প্রিন্টার (Printer)

যে যন্ত্রের সাহায্যে কম্পিউটারে প্রাপ্ত ফলাফল কাগজে ছাপানো যায় ,তাকে প্রিন্টার বলা হয় ।অন্যান্য আউটপুট ডিভাইসের তুলনায় প্রিন্টার একটি ধীরগতি আউটপু্ট ব্যবস্হা । প্রিন্টারের মান কী রকম হবে তা নিভর করে প্রিন্টারের রেজুলেশনের উপর ।

প্রিন্টার রেজুলেশন পরিমাপক একক ডিপিআই (DPI)।DPIএর পূণরূপ হলো Dots Per Inch। প্রিন্টার একটি অফ লাইন ডিভাইস।

প্রিন্টারকে প্রধানত দুইভাগে ভাগ করা যায়।যথা-

১)ইমপেক্ট প্রিন্টার(Impact Printer):-লাইন প্রিন্টার,সিরিয়াল প্রিন্টার বা বণ প্রিন্টার,ডট মেট্রিক্স প্রিন্টার,ডেইজি হুইল প্রিন্টার ।

২)নন-ইমপেক্ট প্রিন্টার (Non-Impact Printer):-ইংকজেন্ট প্রিন্টার ,লেজার প্রিন্টার ,প্লটার প্রিন্টার ।

প্লটার(Plotter)

প্লটার এক ধরণের প্রিন্টার। প্লটারে প্রিন্ট হয় পেন এর সাহায্যে । প্লটারে অতি চিকন থেকে মোটা যে কোন ধরনের পেন ব্যবহার করা যায় । স্হপতি,প্রকৌশলী এবং অন্যান্য ধরনের নক্সাবিদ এবং যারা মানচিত্র তৈরি করেন তাদের সূক্ষ্ণাতিসূক্ষ্ণ রেখার সুস্পষ্ট এবং সঠিক ব্যবহারের জন্য প্লটার প্রিন্টা নেওয়ার প্রয়োজন ।

স্পিকার (Speaker)

স্পিকার কম্পিউটারের একটি আউটপুট যন্ত্র । কম্পিউটারে শব্দ শোনার জন্য স্পিকার ব্যবহত হয় । অনেক কম্পিউটারে বিল্টইন স্পিকার থাকে।

প্রজেক্টর(Projector)

প্রজেক্টর হলো একটি ইলেকট্রো-অপটিক্যাল যন্ত্র যার মাধ্যমে কম্পিউটারের কোন তথ্য,ছবি,ভিডিও বড় স্ক্নিনে উপস্হান করা যায় । বিভিন্ন সভা সেমিনার,ওয়াকশপ,ক্লাসরুম ইত্যাদি ক্ষেত্রে মাল্টিমিডিয়া প্রজেক্টরের ব্যবহার লক্ষ্য করা যায় ।

হোডফোন (Head phone)

হোডফোন হলো কানের কাছে স্হাপিত একজোড়া ট্রান্সডুসার যা কোন মিডিয়াপ্লেয়ার বা রিসিভার থেকে বৈদ্যুতিক তরঙ্গ গ্রহণ করে সেই বৈদ্যুতিক তরঙ্গকে শ্রবণযোগ্য শব্দতরঙ্গ রূপান্তর করে । একে এয়ার ফোন, স্টেরিওফোন নামেও ডাকা হয় ।হেডফোন সাধারণত শব্দ শোনার জন্য ব্যবহত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *