Saturday, May 2বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

প্রধান মন্ত্রী আজ পুলিশ সুপারদের অনুষ্ঠানে যোগদিতে রাজশাহী যাচ্ছেন

বার্তা প্রতিনিধি: দীর্ঘদিন পরে আবারো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রাজশাহী যাচ্ছেন । একদিনের এই সফরে রাজশাহীর চারঘাট উপজেলার সারদায় বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমিতে সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে অভিবাদন গ্রহণ এবং প্যারেড পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী।

Thank you for reading this post, don't forget to subscribe!

রাজশাহী যাওয়ার বিষয়টি বাংলাদেশ পুলিশ একাডেমির অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাবুদ্দিন আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রবিবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় পুলিশ একাডেমিতে আসবেন প্রধানমন্ত্রী। বেলা ১১টায় তিনি প্যারেড গ্রাউন্ডে যাবেন। সেখানে প্রধান অতিথি হিসেবে প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন। পরে একাডেমির প্যারেড গ্রাউন্ডে ৩৬তম বিসিএস পুলিশ ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী।

কুচকাওয়াজ পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী প্রশিক্ষণে শ্রেষ্ঠত্ব অর্জনকারী কর্মকর্তাদের মাঝে ট্রফি বিতরণ করবেন। পরে নবীন এ পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। অনুষ্ঠান শেষে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী। বিভিন্ন দপ্তরের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য এবং পুলিশের মহাপরিদর্শকসহ ‌উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত থাকবেন অনুষ্ঠানে।
সূত্র: কালের কন্ঠ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *