
ওসমান গনী, চট্টগ্রাম প্রতিনিধি: একটি জনকল্যানমুলক প্রতিষ্ঠানের মাধ্যমেই সংগবদ্ধ হয়ে মানব সেবায় নিজেকে নিবেদিক করার সবচেয়ে উত্তম একটি মাধ্যম। গত ৮ই জানুয়ারী চট্টগ্রাম আগ্রাবাদ কনভেনশন হলে দেবিদ্বার থানা জনকল্যান সমিতির ২১তম বার্ষিক সাধারন সভা ও অভিষেক অনুষ্ঠানে চট্টগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসক জনাব কামাল হোসনে প্রধান অতিথির ভাষনে এসব কথা বলেন। তিনি বলেন দেবিদ্ধর থানা জনকল্যান সমিতির মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান, চক্ষু শিবির, গরীব মেধাবীদের পড়ালেখার সুবিধা সহ সামাজির সকল কাজে চট্টগ্রামের এই সমিতি প্রশংসার দাবিদার।

তিনি আরো বলেন দেবিদ্ধারের অনেকগুলো সুন্দর মনের মানুষের সমন্বয়ে এই গঠিত দেবিদ্বার জনকল্যান সমিতি সারা বাংলাদেশে একটি মডেল। প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেন দেবিদ্বার জনকল্যান সমিতির পরিচালকের মধ্যে যারা আছেন তারা সকলে অনেক বড় মনে মানুষ ও দীর্ঘদিন ধরে জনকল্যানে কাজ করে যাচ্ছেন। সকল সদস্যদের উপস্থিতিতে আজ একটি মিলনমেলা ঘটেছে। দেবিদ্বারের প্রতিটি গ্রামের লোকজন যারা চট্টগ্রামে বাস করেন তারা সকলে একসাথে হওয়ায় সমিতির পক্ষ থেকে সকলকে আন্তারিক ধন্যবাদ জানান। লায়ন মো: কবির উদ্দিন ভুঁইয়া, পিএমজেএফ এর সভাপতিত্বে দেবিদ্বার জনকল্যান সমিতির পক্ষ থেকে প্রায় ২৫ জন শিক্ষার্থীকে সম্মাননা তুলে দেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: কামাল হোসেন ও সমিতির সভাপতি লায়ন মো: কবির উদ্দিন ভুঁইয়া, পিএমজেএফ সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ ।

এছাড়া দেবিদ্বারের কয়েকজন কৃতিত্ব ব্যাক্তিকে দেবিদ্বার জনকল্যান সমিতির পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্ট তুলে দেওয়া হয়। সভাপতি তার বক্তব্যে বলেন দেবিদ্বার জনকল্যান সমিতিতে রয়েছে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রশাসনিক কর্মকর্তা, ব্যবসায়ী, চাকুরীজিবী ও দেবিদ্ধারের সাধারন মানুষের সমন্বয়ে গঠিত। আর রয়েছে চৌকশ একঝাঁক নির্বাচিত পরিচালনা পর্ষদ। আশা করি আগামীতে এই সমিতি আরো সুসংগঠিত হয়ে জনসেবামূলক কাজ করবে আমার বিশ্বাস। সমিতির পক্ষ থেকে আগামী মার্চ মাসে ১২০ জনের বান্দরবান ভ্রমনের ঘোষনা দেওয়া হয়। পরে ২০২০/২১ অর্থবছরের নির্বাচিতদেরকে সফথ বাক্য পাঠ করানো হয়। পরে আগত অতিথিদের সম্মানে এক নৈশ ভোজের আয়োজন করা হয়।

