Monday, April 27বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

চট্টগ্রাম ইপিজেড থেকে যাওয়া কাপ্তাই হ্রদে নৌকা ডুবিতে নিহত ৫

ঝরনা-বার্তা প্রতিনিধি: চট্টগ্রাম ইপিজেড থেকে যাওয়া রাঙামাটির কাপ্তাই হ্রদে পিকনিকের নৌকা ডুবে ৫ নারীর মৃত্যু হয়েছে। আজ (১৪/০২/২০) শুক্রবার দুপুর ১২টার ডিসির বাংলোর পাশে হ্রদে এই দুর্ঘটনা ঘটে।

Thank you for reading this post, don't forget to subscribe!

হ্রদে ডুবে যাওয়া নিহতদের মধ্যে তাৎক্ষণিকভাবে রিনা , শিলা, আসমার নাম জানা গেছে।

খোজ নিয়ে জানা গেছে, সকালে চট্টগ্রামের ইপিজেড এলাকা থেকে পিকনিকের একটি বাস কাপ্তাই আসে। পরে তারা যাত্রীরা দু’টি নৌকা নিয়ে হ্রদে ভ্রমণে বের হন এবং আনন্দে হৈ-হৈল্লার মাঝে কিছুক্ষন পর একটি নৌকা ডুবে গেলে এই হতাহতের ঘটনা ঘটে।

জানা যায় একসাথে অনেকজন উঠার পর নৌকা তার ভারসাম্য হারিয়ে ডুবে যায়। এদিকে ডুবুরী দল স্থানীয়রা মিলে আরো লাশ আছেকিনা তা দেখছেন।

রাঙামাটি সদর হাসপাতালের আবাসিক চিকৎসক ডা. সৈকত ৫ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার কাজ চলছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *