Saturday, May 9বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

এবার মন্ত্রিসভায় আসতে পারে নতুন চমক, ওবায়দুল কাদের

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবারও টানা তৃতীয় মেয়াদে আওয়ামী লীগ সরকারের মন্ত্রিসভায় বড় চমক থাকতে পারে বলে আভাস দিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ শুক্রবার সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগের এমপিদের শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

Thank you for reading this post, don't forget to subscribe!

নতুন মন্ত্রিসভা কেমন হবে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচনে আওয়ামী লীগ যেমন বড় জয় পেয়েছে, তেমনি নতুন মন্ত্রিসভাতেও কিছু চমক থাকতে পারে।’ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় শেখ হাসিনার ‘ম্যাজিক’ ছিল বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

বিএনপির শপথ না নেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি আমাদের পার্টির পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকেও আমি আমন্ত্রণ করেছিলাম। তাদেরকে অনুরোধ করেছিলাম যে জনগণের রায়কে অসম্মান করা উচিত নয়। জনগণ রায় যে দিয়েছে, যেটুকু রায় দিয়েছে এটা তাদের সম্মান করা উচিত। সেটা তারা সম্মান করতে ব্যর্থ, তারা সেই ব্যর্থতার ভেতরেই আটকে থাকতে হবে বারে বারে।’

এবার নির্বাচনে অভাবনীয় ফল পেয়েছে আওয়ামী লীগ। ৩০০ আসনের সংসদে আওয়ামী লীগের আসন বেড়ে ২৫৭টিতে দাঁড়িয়েছে। জোটগতভাবে তারা পেয়েছে ২৮৮ আসন। মহা বিজয়ে এবার নতুন মুখ থাকতে পারে নতুন মন্ত্রী সভায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *