
বার্তা প্রতিনিধি: বাংলাদেশের নাট্য জগতের খ্যাতনামা অভিনেতা-নির্মাতা তৌকীর আহমেদ নির্মাণ করতে যাচ্ছেন ‘স্ফুলিঙ্গ’ নামে চলচ্চিত্র। এর আগে তিনি ‘জয়যাত্রা’, ‘রূপকথার গল্প’, ‘দারুচিনি দ্বীপ’, ‘অজ্ঞাতনামা’, ‘হালদা’ ও ‘ফাগুন হাওয়ায়’ চলচ্চিত্র নির্মাণ করেছিলেন।
Thank you for reading this post, don't forget to subscribe!আর এই স্ফুলিঙ্গ চলচ্চিত্রে নায়িকা হালের দর্শকপ্রিয় অভিনেত্রী পরীমনি। তার রূপই যেন এক অগ্নি স্ফুলিঙ্গ। যেন এক ডানাকাটা পরী। এবার তৌকীর আহমেদ পরিচালিত ‘স্ফুলিঙ্গ’ সিনেমায় অভিনয় করছেন এই পরী।
তৌকিরের নির্মাতা চলচ্চিত্রটি একটি ব্যান্ড দলকে ঘিরে তৈরি হয়েছে নতুন সিনেমার গল্প। গল্পে তারুণ্যের উদ্দাম দেখা যাবে। পরিচালক তৌকীর আহমেদ জানান, তারুণ্যের সঙ্গে বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনার একটি মেলবন্ধন পাওয়া যাবে এ সিনেমায়।
স্ফুলিঙ্গ নির্মাতা তৌকির সিনেমাটি নিয়ে এখনই বেশি কিছু বলতে নারাজ । ওদিকে মহরতে পরীমনি জানিয়েছিলেন, বর্তমান ও অতীত চরিত্রে তাকে দেখতে পাওয়া যাবে। ধারণা করা হচ্ছে, পরীমনির চরিত্রে আরও একটি শেডস দেখতে পাবে দর্শক। তবে তার জন্য নেটিজেনদের অপেক্ষা করতে হবে। যতদিন না পরীমনি নতুন ছবি শেয়ার করেন ততদিন।
এই দিকে জানা গেছে স্বপ্নের বাংলাদেশ ফাউন্ডেশনের ব্যানারে নির্মিত হচ্ছে সিনেমাটি। টানা চিত্রায়ণ শেষে আসছে মার্চে ‘স্ফুলিঙ্গ’ মুক্তি দেয়ার পরিকল্পনা টিমের।
বাংলা খ্যাত নায়িকা পরীমনি ছাড়াও এ সিনেমায় অভিনয় করছেন মামুনুর রশীদ, শহীদুল আলম সাচ্চু, ফজলুর রহমান বাবু, শ্যামল মওলা, রওনক হাসান, জাকিয়া বারী মম প্রমুখ।
নায়িকা পরিমনি আশা প্রকাশ করেন যে স্ফুলিঙ্গ চলচ্চিত্রটি দর্শকদের আশানুরুপ মন যোগাতে সক্ষম হবে।

