
বিনোদন বার্তা: এবার রনবীরের জন্য একক সুখবর আসছে সাইফকন্যা সারা আলী খানকে নিয়ে। সুশান্তের মৃত্যুতে যখন বলিউডে তুলকালাম কাণ্ড, তখনই আবার নিজের গোপন কথা প্রকাশ করে আলোচনায় এলেন তিনি।
Thank you for reading this post, don't forget to subscribe!সারা আলী বলিউডে পা রাখতেই প্রেম নিয়ে কম কথা হয়নি। এবার সরাসরি বাবা সাইফ আলী খানকে বলিউডের ড্যাশিং হিরো রণবীর কাপুরকে বিয়ের কথা বলে ফেলে হইচই ফেলে দিয়েছেন সারা।
ভারত ভিত্তিক জি-নিউজ জানায়, বাবা সাইফ আলী খানের সামনে প্রকাশ্যেই নিজের মনের ইচ্ছার কথা প্রকাশ করেন সারা আলী খান। এ শুনে বেশ অবাকই হয়ে যান সাইফ। যদিও মেয়ের মনের ইচ্ছা জানার পর সরাসরি কোনও মন্তব্য করেননি সাইফ।
আলোচিত হওয়া বা তার বেশী কিছুর মাত চাওয়া হলেও ২০১৮ সালে কফি উইথ করণ-এ বাবাকে নিয়ে হাজির হন সারা। সেখানে করণ সারাকে জিজ্ঞেস করেন, কাকে বিয়ে করতে চান? এর উত্তরে রণবীর কাপুরের নাম নেন সইফ-কন্যা। তিনি জানান, রণবীর কাপুরকে বিয়ে করতে চান তিনি। রণবীর কাপুরকে বিয়ের ইচ্ছা প্রকাশ করলেও কার্তিক আরিয়ানের সঙ্গে ডেট করতে চান। কার্তিকের সঙ্গে ডেট করলেও, রণবীরকে সরাসরি বিয়ে করে সংসার করতে চান বলে ওই সময় মন্তব্য করেন সারা। যদিও পুরোটাই ছিল জোকস।
এদিকে সুশান্ত সিং রাজপুতের সঙ্গে বিচ্ছেদের পর কার্তিক আরিয়ানের সঙ্গে সম্পর্কে জড়ান সারা। পরে তাদের বিচ্ছেদ হয়ে যায় বলে শোনা যায়। লাভ আজকাল-এর সিক্যুয়েলের শুটিংয়ের সময় কার্তিকের সঙ্গে সারার সম্পর্ক ছিল বলে শোনা যায়। তবে কবে নাগাদ এদের বিয়ে হবে সে বিষয়ে কিছু বলা হয়নি।

