
বিনোদন বার্তা: বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের সবছেয়ে বড় ধর্মীয় উৎমব শুরু হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। আজ শুক্রবার মহাসপ্তমী। হিন্দু ধর্মাবলম্বীরা উৎসবের মাধ্যমে উদযাপন করেন দুর্গাপূজা।
Thank you for reading this post, don't forget to subscribe!দুর্গাপূজার এই আনন্দের দিনে মন খারাপ চিত্রনায়িকা অপু বিশ্বাসের। বিষাদের মেঘ ছেয়ে আছে তার মনে। মা ছাড়া প্রথম পূজা কাটছে তার। সে কথাই জানালেন ।
চিত্রনায়িকা অপু বলেন, পূজার এই দিনে আমরা কত আনন্দ করতাম! সেই আনন্দ কোথায় যেন হারিয়ে গেছে। পূজাতে তাই মায়ের জন্য প্রার্থনা করছি। তিনি যেন পরপারে ভালো থাকেন।
অপু বিশ্বাস বলেন মাকে খুব মনে পড়ে , খুব বেশিদিন হয়নি মাকে হারিয়েছি। মা যখন ছিলেন তখন পূজায় মা সব করতেন। তার পরিকল্পনা মাফিক সব হতো। পূজাতে আমি, মা একই রকম ড্রেস পরতাম। এই যে আনন্দ এবার আর হবে না! মা’র কথা খুব মনে পড়ছে, বুক ফেটে কান্না আসছে।
তবে এবারের পূজায় অপুর কোন পরিকল্পনা না থাকলেও অষ্টমীর দিন ছেলেকে নিয়ে মন্দিরে যাবেন বলে জানান। কারণ দুর্গামায়ের মুখ দর্শন পুণ্যের কাজ। এক প্রশ্নের জবাবে তিনি বলেন শাকিব আমার জীবনে আসছে ডুমুরের ফুল হয়ে। তকে মনে রাখার কি আছে। আমার সন্তান জয়ই আমার সব। তাকে নিয়েই বেছে থাকতে চাই।

