Saturday, May 9বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

চীনে দাবানল থামাতে গিয়ে ফায়ার সার্ভিসের ৩০ কর্মী নিহত

বার্তা প্রতিনিধি: চীনের ভয়াবহ দাবানল থামাতে গিয়ে ফায়ার সার্ভিসের ৩০ কর্মী নিহত হয়েছেন। চীনের সিচুয়ান প্রদেশে এ দুর্ঘটনা ঘটেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি সোমবার দুপুরে এ খবর দিয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

খবরে বলা হয়েছে, সিচুয়ান প্রদেশের মুলি কাউন্টিতে শনিবার দাবানল ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে কয়েক’শ দমকল কর্মী মোতায়েন করা হয়।

কিন্তু রোববার হঠাৎ করেই বাতাসের গতিপথ পরিবর্তন হয়। ফলে বিশাল এক আগুনের বলয় তৈরি হয়। ওই বলয়ে পড়ে ফায়ার সার্ভিসের ৩০ কর্মী নিহত হন। পরে উদ্ধারকারীরা ২৬টি মৃতদেহ খুঁজে পেয়েছেন এবং তারা নিখোঁজ অন্য কর্মীদের খোঁজ চালিয়ে যাচ্ছেন।

এ ঘটনায় প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রধানমন্ত্রী লি কেকিয়াং জরুরি অবস্থা মোকাবেলায় বিশেষ নির্দেশনা দিয়েছেন বলে জানা গেছে।

সূত্র: বিডি প্রতিদিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *