Saturday, May 9বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

অবশেষে খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে ভর্তি

বার্তা প্রতিনিধি: অবশেষে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নেওয়া হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

আজ সোমবার দুপুর ১২টা ৪০ মিনিটে তাকে হাসপাতালে নেওয়া হয়। এর আগে দুপুর ১২টা ২০ মিনিটে তাকে নিয়ে হাসপাতালের উদ্দেশে রওয়ানা দেয় কারা কর্তৃপক্ষ।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে তিনি শারীরিকভাবে অসুস্থ থাকলেও এই হাসপাতালে চিকিৎসা নিতে রাজি হচ্ছিলেন না।

তিনি গত এক বছরের বেশি সময় ধরে দুর্নীতি মামলায় পুরান ঢাকার সাবেক কেন্দ্রীয় কারাগারে বিশেষ সেলে বন্দি রয়েছেন খালেদা জিয়া।

সূত্র: বিডি প্রতিদিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *