
বার্তা প্রতিনিধি: একা সময়ের সুপারহীর ঢাকাই ছবির জনপ্রিয় চিত্রনায়িকা পপির গায়ে আগুন লেগে গুরুতর আহত হয়েছেন। শুক্রবার এমন তথ্য জানিয়েছেন তার ঘনিষ্টজন।
Thank you for reading this post, don't forget to subscribe!ঢাকার চলচ্চিত্রে এক সময়ের জনপ্রিয় চিত্র নায়িকা পপি এখন ছোট পর্দায় কাজ করছেন। সেই ধারাবাহিকতায় সম্প্রতি একটি টেলিফিল্মে কাজ করেছেন এই নায়িকা। টেলিফিল্মের শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন তিনি। গায়ে আগুন লেগে আহত হয়ে বর্তমানে বিশ্রামে রয়েছেন পপি।

নায়িকা পপি জানান, ক্যান্ডেল লাইট নামে টেলিছবিটির শুটিং শেষ হয়েছে। এর শুটিংয়ের সময়ে সেটেই আগুন লাগে। প্রথমে জামায় আগুন লাগে। তবে সবার সহযোগিতায় তিনি বেঁচে যান।

পপি আরো বলেন, ওইদিন পরিচালক শাহীন সুমনের আগুনে হাত পুড়ে গিয়েছিল। তবে আল্লাহর রহমতে সবাই নিরাপদে আছি, সুস্থ আছি। আপাতত বিশ্রামে রয়েছেন তারা।
উল্লেখ্য ‘ক্যান্ডেল লাইট’ শিরোনামের টেলিছবিটি নির্মাণ করেছেন পরিচালক শাহীন সুমন। এতে পপির সঙ্গে জুটি বেঁধেছেন নায়ক আমিন খান।
সূত্র: মানবকণ্ঠ

