
বার্তা প্রতিনিধি: অনেক জল্পনা কল্পনার পর এবার টালিউড কুইন কোয়েল মল্লিক মা হতে চলেছেন। আর এ সুখবর নিজেই টুইট করে ভক্তদের দিয়েছেন তিনি। কিন্তু কোয়েলের সন্তানের বাবা হচ্ছেন যিনি তাকে কি চেনেন?
Thank you for reading this post, don't forget to subscribe!কোয়েলের স্বামী নিশপাল সিংকে অনেকেই ঠিক চেনেন না। ২০১৩ সালে পাঞ্জাবি মতে সাতপাকে বাঁধা পড়েছিলেন কোয়েল ও সিং। তারপরে একসঙ্গে কেটে গিয়েছে বেশ কয়েকটি বছর।
আর এবার তাদের জীবনে আসতে চলেছেন আরও এক সদস্য। রানের সঙ্গে ছবি দিয়ে টুইটও করলেন কোয়েল। সেই খবর মুহূর্তে ছড়িয়ে পড়ে।
নিশপাল সিং মূলত একজন শিল্পরসিক। নিজের ব্যবসা ও ক্যারিয়ার ছাড়াও তিনি নিয়মিত সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা একজন পাগল। আর তাঁর প্রিয় নায়িকার তালিকা শুনলে মোটেও অবাক হবেন না। কারণ, সে নায়িকা আর কেউ নন, স্বয়ং তাঁর স্ত্রী পায়েল।
স্বামী নিশপাল সিং রানের সঙ্গে একটি কার্ডে ছবি দিয়ে কোয়েল লিখেন, এক নতুন জীবনের হৃদস্পন্দন শুনছি আমার ভিতরে। গ্রীষ্মেই আসছে আমাদের সন্তান। আমরা অপেক্ষা করছি।
কোয়েল এ খবর প্রকাশ্যে আনতেই তাকে ও রানেকে সকলে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দেন।

