Wednesday, June 24বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

আমার জীবন নিয়ে যাদের খেলতে ভাল লাগে আসতে পারেন আমিও প্রস্তুত, পরিমনি

বার্তা ‍বিনোদন: আলোচিত সমালোচিত এই মুহূর্তে ঢাকাই ছবির তুমুল চর্চিত নায়িকার নাম পরীমণি। আগে তাকে নিয়ে চর্চা হতো সিনেমা পাড়া এবং নিজের সিনেমার দর্শকদের মাঝে। এখন সেটা ছাড়িয়ে দেশের সব মহলেই চর্চা হচ্ছে তাকে নিয়ে। মূলত মাদক মামলায় গ্রেপ্তার হওয়ার পর থেকেই তাকে নিয়ে এ চর্চা শুরু।

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি এ চর্চা প্রাণ পায় একই মামলায় জামিনে মুক্ত হওয়ার পর। সে দিন কাশিমপুর কারাগার থেকে বের হওয়ার সময় তিনি হাতের তালুতে মেহেদী দিয়ে একটি বার্তা লিখেছিলেন। বার্তাটি ছিল- ‘ডোন্ট লাভ মি বিচ’। এই বার্তা ব্যাপক আলোচনার জন্ম দেয়। সে আলোচনা শেষ হতে না হতেই পরীমণি নতুন করে আলোচনার সূত্রপাত করলেন।

তবে মাদক মামলায় কাল আদালতে হাজিরা দিতে গিয়েছিলেন পরী। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদারের আদালতে হাজির হন তিনি। এ সময় গাড়িতে থেকেই তিনি হাত উঁচিয়ে ভক্তদের অভিবাদন জানান। তখনই তার হাতের তালুতে দেখা মেলে নতুন বার্তার, যেখানে তিনি হাতের মধ্যাঙ্গুলির ছবি দিয়ে নিচে লিখেছেন ‘মি মোর’।

জামীনে মুক্ত হওয়ার পর মুহূর্তেই পরীমণির এই বার্তা নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। কাকে উদ্দেশ্য করে এমন বার্তা দিয়েছেন তিনি? জবাবও দিয়েছেন নায়িকা। পরীমণি বলেন, ‘যারা আমার জীবন নিয়ে খেলতে চায় বা ঘাটতে আসে, তাদের সবাইকে আমি ওয়েলকাম করছি। আসো। ওয়েলকাম। আমি তোমাদের সঙ্গে এই খেলায় অংশ নিতে প্রস্তুত। দম যতদিন আছে, আমি শেষ অবধি এই খেলায় লড়ে যাবো।’

জানা যায় গত ৪ আগস্ট বনানীর বাসা থেকে পরীমণিকে আটক করে র‍্যাব। এরপর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। সেই মামলায় তিনি থানা ও কারাগার মিলিয়ে প্রায় মাস খানে হাজতে থাকতে হয় তাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *