Saturday, November 14বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

বিনোদন

সুটিংয়ের সময় চিত্রনায়িকা পপির গায়ে আগুন, গুরুতর আহত

সুটিংয়ের সময় চিত্রনায়িকা পপির গায়ে আগুন, গুরুতর আহত

LifeStyle, বিনোদন
বার্তা প্রতিনিধি: একা সময়ের সুপারহীর ঢাকাই ছবির জনপ্রিয় চিত্রনায়িকা পপির গায়ে আগুন লেগে গুরুতর আহত হয়েছেন। শুক্রবার এমন তথ্য জানিয়েছেন তার ঘনিষ্টজন। ঢাকার চলচ্চিত্রে এক সময়ের জনপ্রিয় চিত্র নায়িকা পপি এখন ছোট পর্দায় কাজ করছেন। সেই ধারাবাহিকতায় সম্প্রতি একটি টেলিফিল্মে কাজ করেছেন এই নায়িকা। টেলিফিল্মের শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন তিনি। গায়ে আগুন লেগে আহত হয়ে বর্তমানে বিশ্রামে রয়েছেন পপি। নায়িকা পপি জানান, ক্যান্ডেল লাইট নামে টেলিছবিটির শুটিং শেষ হয়েছে। এর শুটিংয়ের সময়ে সেটেই আগুন লাগে। প্রথমে জামায় আগুন লাগে। তবে সবার সহযোগিতায় তিনি বেঁচে যান। পপি আরো বলেন, ওইদিন পরিচালক শাহীন সুমনের আগুনে হাত পুড়ে গিয়েছিল। তবে আল্লাহর রহমতে সবাই নিরাপদে আছি, সুস্থ আছি। আপাতত বিশ্রামে রয়েছেন তারা। উল্লেখ্য ‘ক্যান্ডেল লাইট’ শিরোনামের টেলিছবিটি নির্মাণ করেছেন পরিচালক শাহীন সুমন। এতে পপির সঙ্গে জু...
নায়িকা নুসরাত বললেন আমি এখনো মুসলমান

নায়িকা নুসরাত বললেন আমি এখনো মুসলমান

Entertainment, জাতীয়, বিনোদন
বার্তা প্রতিনিধি: নিজের প্রেমকে কাছে পেতে নিজের ধর্মকে ত্যাগ করলেন অভিনেত্রী নুসরাত। অভিনেত্রী নুসরাত জাহান ভারতের রাজনীতির মাঠ সরগরম করে আলোচনার কেন্দ্রে এখন। নির্বাচনে জয়ী হয়ে তৃণমূল সভানেত্রীকে বসিরহাট আসনটি উপহার দেন নুসরাত। তবে এসব ছাপিয়ে এখন সমালোচিত এই ভারতীয় সংসদ সদস্য। এর কারণ এখন তার নাম নুসরাত জাহান রুহি জৈন। যা মোটেই মানতে পারেনি দেশটির দেওবন্দের ইসলামী সংগঠন দারুল উলুম। বিশেষ করে মুসলিম নারী হয়ে সিঁদুর দিয়ে ও মঙ্গলসূত্র পরে সংসদে অংশগ্রহণের পর তীব্র সমালোচনায় পড়েন নুসরাত। তবে গত ২২ জুন তুরস্কের বোদরুম শহরে জৈন ধর্মের অনুসারী নিখিল জৈনকে বিয়ে করেন নুসরাত। নিখিল জৈনকে বিয়ে করার পর নুসরাতের নতুন নাম নুসরাত জাহান রুহি জৈন। হিন্দু নারীর মতোই তার সিঁথি রাঙিয়েছেন সিঁদুরে। হাতে চূড়া, মেহেদি, গলায় মঙ্গলসূত্র, এভাবেই নববধূর বেশে গত ২৫ জুন সংসদে উপস্থিত হয়েছিলেন বসিরহাট কেন্দ্র...
শাহরুখকে আমন্ত্রণ জানালেন নুসরাত তাদের রিসেপশন অনুষ্ঠানে

শাহরুখকে আমন্ত্রণ জানালেন নুসরাত তাদের রিসেপশন অনুষ্ঠানে

বিনোদন
বার্তা প্রতিনিধি: ভারত বাংলার জনপ্রিয় নায়িকা নুসরাত আজ ৪ জুলাই কলকাতার এক পাঁচতারা হোটেলে বড় আয়োজনে রিসেপশন অনুষ্ঠিত হবে নুসরাত জাহান ও নিখিল জৈনের। নায়িকার বিয়েতে টালিউড ইন্ডাস্ট্রির প্রায় সব তারকাই আমন্ত্রণ পেয়েছেন। অন্যদিকে নুসরাত নাকি নিজেই শাহরুখকে ফোন করে রিসেপশনে আসার জন্য আমন্ত্রণ করেছেন। শুধু শাহরুখ খান নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নুসরাতের রিসেপশনে উপস্থিত থাকবেন বলে শোনা যাচ্ছে। এছাড়া উপস্থিত থাকবেন তৃণমূল কংগ্রেসের বড় নেতা-নেত্রীরাও। ‘খোকা ৪২০’, ‘খিলাড়ি’, ‘অ্যাকশন’, ‘জামাই ৪২০’, ‘হর হর ব্যোমকেশ’, ‘জুলফিকার’, ‘লাভ এক্সপ্রেস’, ‘ওয়ান’, ‘বলো দুর্গা মাই কি’, ‘আমি যে কে তোমার’সহ অসংখ্য ছবিতে অভিনয় করেছেন নুসরাত। ২০১১ সালে ‘শত্রু’ ছবির মাধ্যমে টালিউডে অভিষেক হয় এই তারকার। ইদানিং নুসরাতের বিয়ে নিয়ে সারা বিশ্বে আলোচনা সমালোচনার ঝড় বইছে। সূত্র: মানবকন্ঠ...