Thursday, June 25বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

জাতীয়

বরিশালের তেতুল তলায় বাস ও মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৬

বরিশালের তেতুল তলায় বাস ও মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৬

জাতীয়
বার্তা প্রতিনিধি: শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে বরিশাল-বানারীপাড়া সড়কের তেতুলতলা এলাকায় বাস ও মাহেন্দ্র আলফার মুখোমুখি সংঘর্ষে ৩ নারীসহ ৬ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন। খবর পেয়ে নগরীর বিমান বন্দর থানা পুলিশ আহতদের উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। নিহতদের লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে একটি মাহেন্দ্র আলফা (থ্রি হুইলার) অতিরিক্ত যাত্রী বোঝাই করে বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা যাচ্ছিলো। অপরদিকে বানারীপাড়া থেকে সেবা পরিবহনের ব্যানারে দুর্জয় নামে একটি বাস বরিশাল নগরীর দিকে যাচ্ছিলো। তেতুলতলা এলাকা অতিক্রমকালে বিপরীতমুখি বাস ও মাহেন্দ্র আলফার মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পরও বাসটি না থামিয়ে ক্ষতিগ্রস্থ মাহেন্দ্র আলফাকে চাপা দিয়ে গন্তব্যের দিকে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ এবং স্থানীয় জনতা হ...
ছাত্রলীগের সাধারন সম্পাদক গোলাম রাব্বানী নিয়ে কৌতুহলী, কে তিনি?

ছাত্রলীগের সাধারন সম্পাদক গোলাম রাব্বানী নিয়ে কৌতুহলী, কে তিনি?

জাতীয়
বার্তা প্রতিনিধি: কে এই নেতা। ছাত্রলীগের সাধারন সম্পাদক গোলাম রাব্বানীকে নিয়ে এখন সকলেন প্রশ্ন। সম্মেলনের দীর্ঘ আড়াই মাস পর ঘোষিত ছাত্রলীগের নতুন কমিটিতে শীর্ষ পদে আসা নেতাদের নিয়ে কৌতূহলের শেষ নেই। কেন্দ্রীয় সভাপতি মো. রেজওয়ানুল হক চৌধুরী শোভনের পর এবার সারাদেশের ছাত্রলীগের নেতাকর্মীদের জিজ্ঞাসা নতুন সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়া কে এই গোলাম রাব্বানী? গোলাম রাব্বানীর বাড়ি মাদারীপুর জেলায়। তিনি সদ্য বিদায়ী সাইফুর রহমান সোহাগ-এসএম জাকির হোসাইনের কমিটির শিক্ষা ও পাঠচক্রবিষয়ক সম্পাদকের দায়িত্বে ছিলেন। আর তার আগে এইচএম বদিউজ্জামান সোহাগ-সিদ্দিকী নাজমুল আলমের কমিটিতে উপ-আন্তর্জাতিক সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের তথ্য ও প্রযুক্তি সম্পাদক ছিলেন রাব্বানী। গোলাম রাব্বানী পারিবারিকভাবে আওয়ামী পরিবারের সন্তান। গোলাম রাব্বানীর মা মরহুমা তাছলিমা বেগম ছিলেন মাদারীপুরের রাজৈর উপজেলা আও...
সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের সফল বাইপাস সার্জারী সম্পূর্ণ

সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের সফল বাইপাস সার্জারী সম্পূর্ণ

জাতীয়
বার্তা প্রতিনিধি: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ভাল আছেন। সফল বাইপাস সার্জারি শেষে তিনি এখন আইসিইউতে রয়েছেন। গতকাল সিঙ্গাপুরে ওবায়দুল কাদেরের চিকিৎসা সমন্বয়ক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পরিচালক এবং নিওরোলজিস্ট প্রফেসর ডা. আবু নাসার রিজভী আজ বিকেলে মেডিকেল বোর্ডকে উদ্ধৃত করে হাসপাতাল লবিতে উপস্থিত পরিবারের সদস্য ও অন্যান্যদের এ তথ্য জানান। ডা. রিজভী জানান ওবায়দুল কাদেরের স্বাস্থ্যের উন্নতি হচ্ছে। এ ধারা অব্যাহত থাকলে আগামী সপ্তাহের মাঝামাঝি তাকে কেবিনে স্থানান্তরে আশাবাদী চিকিৎসকগণ। উল্লেখ্য, বুধবার মাউন্ট এলিজাবেথ হাসপাতালে কার্ডিও থোরাসিক সার্জন ডা. সিবাস্টিন কুমার সামির ওবায়দুল কাদেরের বাইপাস সার্জাীরি সম্পন্ন করেন। সূত্র: বিডি প্রতিদিন...
বহুতল ভবন বহুতলা ভবন হেলে পড়েছে ঢাকার সাভারে

বহুতল ভবন বহুতলা ভবন হেলে পড়েছে ঢাকার সাভারে

জাতীয়
বার্তা প্রতিনিধি: সাভারে আবারো একটি বহুতল ভবন হেলে পড়েছে। গতকাল সরে জমিনে গিয়ে দেখা যায় সাভারে একটি বহুতল ভবন হেলে পড়েছে অন্য একটি বহুতল ভবনের দিকে। ঘটনাস্থল পরিদর্শন করে ভবনের বাসিন্দাদের দ্রুত ভবন ত্যাগের নির্দেশ দিয়েছেন পৌরসভার মেয়র আব্দুল গণি। আজ বৃহস্পতিবার বিকালে সাভার পৌর এলাকার তালবাগ মহল্লার জিয়াউর রহমানের ছয়তলা বাড়িতে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে হঠাৎ করে জিয়াউর রহমান নামের ওই ব্যক্তির ছয়তলা বাড়িটি পাশের নাজিমুদ্দিন নামের এক ব্যক্তির ছয়তলা ভবনের দিকে হেলে পড়ে। এসময় দ্রুত নামতে গিয়ে অন্তত ১৫জন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে ভবনটির বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেন পৌর মেয়র আব্দুল গণি। ওই ছয়তলা বাড়িতে ১২ টি ফ্ল্যাটের মধ্যে ৫টি ফ্ল্যাট ভাড়া দেওয়া রয়েছে। এঘটনায় ওই বাড়িটির আশেপাশের ও বাড়ির ভাড়াটিয়াদের মধ্যে ...