Thursday, June 25বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

জাতীয়

সোহলে তাজকে কাউন্সিলর করে ববি ও পুতুলকে রাখছেননা

সোহলে তাজকে কাউন্সিলর করে ববি ও পুতুলকে রাখছেননা

জাতীয়
বার্তা প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে কাউন্সিলর থাকছেন না বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানার ছেলে রেদওয়ান সিদ্দিক ববি ও শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল। কাউন্সিলরের তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী বুধবার রাতে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে ববি ও পুতুলের আবেদনের পরিপ্রেক্ষিতে নাম বাদ দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে বলা হয়েছে, পুতুল ও ববি বিদেশি সংস্থায় কাজ করেন। ওই সংস্থাগুলোর রেজুলেশন অনুযায়ী তারা কোনো রাজনৈতিক দলের কাউন্সিলর হতে পারবেন না। তাই কাউন্সিলর তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়া হয়েছে। উল্লেখ্য, সায়মা ওয়াজেদ পুতুল ‘ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের (WHO) মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ প্যানেলের সদস্য ও ববি জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP)-এর সদস্য। বৈঠক সূত্র জানায়, প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি...
কো-চেয়ারম্যান থেকে জিএম কাদেরকে অব্যাহতি

কো-চেয়ারম্যান থেকে জিএম কাদেরকে অব্যাহতি

জাতীয়
বার্তা প্রতিনিধি: আবারো ভাঙ্গলো জাতীয় পার্টি। গত শুক্রবার জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ পার্টির কো-চেয়ারম্যান পদ থেকে জিএম কাদেরকে অব্যাহতি দিয়েছেন। শুক্রবার রাতে নিজ স্বাক্ষরিত এক সাংগঠনিক নির্দেশে এরশাদ একথা জানান। পার্টির কার্যালয়ে এরশাদ উল্লেখ করেন, সাংগঠনিক নির্দেশে ইতিপূর্বে আমি জিএম কাদেরকে পার্টির ভবিষ্যৎ উত্তরাধিকারী ঘোষণা করেছিলাম এবং আমার অবর্তমানে পার্টির সকল সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা প্রদান করেছিলাম। কিন্তু জিএম কাদের তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। তিনি শুধু দায়িত্ব পালনে ব্যর্থই হননি, দলের মাঝে বিভেদ সৃষ্টি করেছেন এবং তিনি দায়িত্বে আসার পর থেকে পার্টি আরও ঝিমিয়ে পড়ছে। পার্টির অধিকাংশ সিনিয়র নেতারাও জিএম কাদের নেতৃত্বকে মেনে নিতে অপারগতা প্রকাশ করেছে। তাই আমি পূর্বের আদেশ পরিবর্তন করে জিএম কাদেরকে পার্টির কো-চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দিচ্ছি। সাংগঠনিক নির্দেশ...
ঐক্যফ্রন্ট বিজয়ী সুলতান মনসুর আবার আওয়ামীলীগে ফিরলেন

ঐক্যফ্রন্ট বিজয়ী সুলতান মনসুর আবার আওয়ামীলীগে ফিরলেন

জাতীয়
বার্তা প্রতিনিধি: সুর এখন অন্য জগতে। যে দলটিকে ভালবেসে রাজনীতিতে তার আগমন সেটা ছেড়ে তিনি ভুল করেছেন বলে উল্লেখ করেছেন সদ্য জাতীয় ঐক্যফ্রন্ট থেকে বিজয়ী সংসদ সদস্য সুলতান মনসুর। তিনি বলেন প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে মৌলভীবাজার-২ আসন থেকে নির্বাচন করেছি এবং জনগনের ভোটে সংসদ সদস্য হয়েছি।। জনগন জানে আমি আগেও আওয়ামী লীগে ছিলাম, এখনো আওয়ামী লীগে আছি। আমি জাতীয় ঐক্যফ্রন্ট থেকে নির্বাচন করলেও আওয়ামী লীগ আমাকে বহিষ্কার করেনি বা আমি আওয়ামী লীগ ছেড়ে যাইনি। তাই জাতীয় ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত হয়েও আমি শপথ নিয়েছি। গতকাল সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। সুলতান মোহাম্মদ মনসুর জোর দিয়ে আরও বলেন, জাতীয় ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত অন্য সংসদ সদস্যরাও শপথ নিবেন এবং বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাবেন। এ সময় মৌলভীবাজার জ...
হানিফ সংকেত যার তুলনা সে নিজেই

হানিফ সংকেত যার তুলনা সে নিজেই

জাতীয়
বার্তা প্রতিনিধি: বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ইত্যাদির কথা মনে হতেই হানিফ সংকেত। যিনি দল-মত নির্বিশেষে দেশের সব শ্রেণি-পেশার মানুষের কাছে একটি প্রিয় নাম। আপসহীন, স্পষ্টবাদী ও সমাজ সচেতন মানুষ হিসেবে সবাই তাকে ভালোবাসেন। এই গণমাধ্যম ব্যক্তিত্ব গত ৪০ বছর ধরে নিরলস প্রয়াস, সততা ও নিষ্ঠা দিয়ে মিডিয়ার জন্য কাজ করে যাচ্ছেন। অনবদ্য প্রতিভা ও কর্ম নৈপুণ্যে তিনি এখন নিজেই একটি প্রতিষ্ঠান। উপস্থাপনার পুরনো ধারা ভেঙে ছন্দময় আধুনিক উপস্থাপনার ক্ষেত্রে তিনি নতুন ধারার সৃষ্টি করেছেন। তাকে বলা হয় এ দেশের মৌলিক অনুষ্ঠানের জনক। বিভিন্ন অসঙ্গতি তুলে ধরে সমাজকে পরিশুদ্ধ করতে তিনি যেমন নিরন্তর কাজ করে যাচ্ছেন তেমনি আমাদের নাগরিক সচেতনতা এবং কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্যকে ধরে রাখতেও ভূমিকা রাখছেন আন্তরিকতার সঙ্গে। তার উপস্থাপিত ‘ইত্যাদি’ অনুষ্ঠানটি মান এবং জনপ্রিয়তার দিক থেকে টিভির সর্বকালের সব রেকর্ড ভঙ...