Thursday, June 25বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

জাতীয়

এরশাদের ৯০তম জন্মদিন উদযাপনে বললেন হয়তো এটাই আমার শেষ

এরশাদের ৯০তম জন্মদিন উদযাপনে বললেন হয়তো এটাই আমার শেষ

জাতীয়
বার্তা প্রতিনিধি: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ দলের নেতা-কর্মীদের উপস্থিতিতে ৯০তম জন্মদিনে ৯০ পাউন্ডের কেক কেটে জন্মদিন উদযাপন করলেন । গতকাল বুধবার দুপুরে গুলশানের একটি কনভেনশন সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে সাবেক এই রাষ্ট্রপতি বলেন, আমার মতো অত্যাচারিত নিষ্পেষিত ব্যক্তি পৃথিবীতে আর নেই। আমার পক্ষে যেন রায় না যায় সে জন্য সাতবার বিচারক পরিবর্তন করা হয়েছে। বিনা বিচারে আমাকে ছয় বছর কারাগারে রাখা হয়েছে। হয়তো এটাই আমার শেষ বক্তব্য। এর আগে গাড়ি থেকে নেমে হুইল চেয়ারে করে কনভেনশন সেন্টারে প্রবেশ করেন জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা এরশাদ। পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব মশিউর রহমান রাঙ্গা অনুষ্ঠানে বক্তব্য রাখেন। এছাড়া জন্মদিন উপলক্ষে গতকাল সন্ধ্যায় গুলশানের পিংকসিটিতে জাতীয় পার্টির যুগ্ম-মহাসচিব হাসিবুল ইসলাম ...
ক্রিকেট অলরাউন্ডার মেহেদীর বিয়ে সম্পূর্ন

ক্রিকেট অলরাউন্ডার মেহেদীর বিয়ে সম্পূর্ন

জাতীয়
বার্তা প্রতিনিধি: বাংলাদেশের ক্রিকেট তারকা মেহেদী হাসান মিরাজ নিউজিল্যান্ডে থাকতেই জানিয়েছিলেন দেশে ফিরে বিয়ের পিঁড়িতে বসবেন। কিন্তু নিউজিল্যান্ডে অল্পের জন্য বেঁচে যাওয়া মিরাজ দেশে ফিরেই সে কাজটা করলেন। প্রকৃতপক্ষে বিয়ে নিয়ে তার পরিকল্পনা ছিল, সফর শেষে দেশে ফিরে আকদটা সেরে রাখবেন। এরপর বিশ্বকাপ শেষে অনুষ্ঠন করবেন। সে পরিকল্পনা প্রেক্ষিতে বৃহস্পতিবার শুভ কাজ সেরে ফেললেন জাতীয় দলের তারকা অলরাউন্ডার মেহেদী মিরাজ। খুলনায় নিজ এলাকাতে ঘরোয়াভাবে তার বিয়ের কাজ সম্পন্ন হয়। পারিবারিক ভাবে খোঁজ নিয়ে জানা যায়, মিরাজ গাঁটছড়া বেঁধেছেন তার দীর্ঘদিনের প্রেমিকা রাবেয়া আকতার প্রীতির সঙ্গে। মিরাজ-প্রীতির দুজনের বাড়ি একই শহর খুলনায়। অনেক দিন ধরেই মিরাজ ভাবছিলেন বিয়েটা সেরে ফেলবেন। কিন্তু কবে করবেন, ঠিক সময় হয়ে উঠছিল না। বিশ্বকাপের আগে পাওয়া লম্বা বিরতিটা কাজে লাগাতে চাইছেন মিরাজ। তবে প্রিতির সাথে মিরাজের ব...
চট্টগ্রাম কর্ণফুলির দুটি সেতু দখল মুক্ত মানবকন্ঠকে ধন্যবাদ জানালেন এলাকাবাসি

চট্টগ্রাম কর্ণফুলির দুটি সেতু দখল মুক্ত মানবকন্ঠকে ধন্যবাদ জানালেন এলাকাবাসি

জাতীয়
বার্তা প্রতিনিধি: চট্টগ্রাম কর্ণফুলির দুটি সেতু দখল নিয়ে দৈনিক মানবকণ্ঠে সংবাদ প্রকাশের পর অবশেষে অবৈধ দখলমুক্ত হলো কর্ণফুলী উপজেলা চরপাথরঘাটার দুই সেতু। দীর্ঘ ৯/১০ বছর যাবত দুই সেতুতে অবৈধ দখলদারেরা ২৫টি ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করেছিলেন। গত ৭মার্চ বৃহস্পতিবার দৈনিক মানবকণ্ঠে ‘কর্ণফুলীতে দুই সেতুতে ২৫ ব্যবসা প্রতিষ্ঠান’ শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ার পর বিষয়টি সড়ক ও জনপদ বিভাগ (সওজ) ও চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষের (সিডিএ) নজরে আসলে অবৈধ দখলদারদের জায়গা ছেড়ে দিতে মৌখিক ভাবে নির্দেশনা দেয়া হয়। ওই নির্দেশনার কিছুদিন পর অনেক দোকানদার নিজেরাই দখল ছেড়ে চলে যায়। এছাড়া অন্যান্য দোকানগুলোকে তুলে দেয়ার জন্য বৃহস্পতিবার দুপুরে সড়ক ও জনপদ বিভাগ (সওজ) অভিযান চালায়। উল্লেখ্য, কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা এলাকায় সরকারি সড়ক দখল করে দুই সেতুতে অবৈধভাবে বসানো হয়েছিল ২৫টি ব্যবসা প্রতিষ্ঠান। অবৈধ দখলদারেরা দীর্ঘদ...
ঢাকা সিটি পরিবহন সু-প্রভাতের রোট পারমিট বাতিল

ঢাকা সিটি পরিবহন সু-প্রভাতের রোট পারমিট বাতিল

জাতীয়
বার্তা প্রতিনিধি:অতিরিক্ত যাত্রী নেয়া ও রোযে অহরহ দুর্ঘটনা এবং শৃংখলা নামেনে গাড়ী চালানোর দায়ে ঢাকা সিটিতে সু-প্রভাত পরিবহনের কোনো বাস আর চলবে না বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। তিনি বলেন, তাদের রুট পারমিট ইতোমধ্যেই বাতিল করা হয়েছে। গত বুধবার রাজধানীর যমুনা ফিউচার পার্কের সামনে ফুটওভার ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান। বাসচাপায় নিহত বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী আবরার আহম্মেদ চৌধুরীর স্মরণে তার নামে ফুটওভার ব্রিজ নির্মাণ করা হচ্ছে। ডিএমপি কমিশনার বলেন, এর আগে যখন শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করেছিল, তখন আমরা দফায় দফায় নানা কর্মসূচি ঘোষণা করেছি। এর মধ্যে ছিল ট্রাফিক পক্ষ, ট্রাফিক সপ্তাহ। এসব কর্মসূচিতে কিছু কিছু জায়গায় উন্নতি হয়েছে। তবে সমস্যার সম্পূর্ণ সমাধান কর...